আমার দেশ আমার গর্ব। আমার ভাষা আমার অহংকার । বাংলাদেশের প্রতিটি মানুষ টেকনোলজি বিষয়ে আরো জানুক, তাদের জানার পিপাসা আরো বাড়ুক। এই উদ্দেশ্যেই আসলে টিউনারপেজের যাত্রা শুরু গত ২১শে ফেব্রুয়ারি তে। ইতিমধ্যে ব্লগটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা ব্লগে পরিণীত হয়েছে আপনাদের সকলের ভালবাসায়। আমরা আসলেই চাচ্ছি একটি সাইট দিয়ে টেকনোলজি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া যাক। আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষের সাহায্য করা। তাদের কাছে আরো সুন্দর ও সহজভাবে টেকনোলজিকে তুলে ধরা।

টিউনারপেজ যখন নিজের পায়ে দাঁড়াবে, টিউনারপেজের একটি সাহায্য বিভাগ থাকবে সেখানে যে যা পারবে সাহায্য করবে, সেই সাহায্যের অর্থ দেয়া হবে শীতের সময় রাস্তার পাশে যারা চাপা আর্তনাদ করে তাদের জন্য, গরমের সময় যারা এক ফোঁটা পানির পিপাসায় হাহাকার করে তাদের জন্য, মা বাবা ছাড়া যারা দুনিয়ায় একা থাকে সেই এতিমদের জন্য, বুড়ো হবার পর যেই সকল মা-বাবাদের ছুড়ে ফেলে দেয়া হয় বৃদ্ধাশ্রমে তাদের জন্য। আমরা কাজ করব সবার জন্য। যারা চির বঞ্চিত করুণ বাস্তবতার শিকার। আমরা সবাই এক সময় একজোট হয়ে কিছু না করতে পারলেও এগিয়ে যাব সেই নিরীহ মানুষের পাশে। কি আপনি দাঁড়াবেন না পাশে? পারবেন না আপনার একদিনের মোবাইল বিল অথবা ফাস্ট ফুডের আড্ডায় খরচ হয়ে যাওয়া অর্থের একটি ভাগ সেই মানুষ গুলোকে দিতে? আপনার উত্তরের আশায় অনেক গুলো করুণ মুখ চেয়ে আছে ..……

টিউনারপেজে যারা লিখা লিখি করে তাদের কে বলা হয় টিজে [টেক জকি] ঠিক যেমন ভাবে আছে আরজে, ভিজে। প্রযুক্তি বিষয়ক আপনার জ্ঞান শেয়ার করতে পারেন আমাদের সাথে। যা কিছু জানেন তা অন্যদের জানান, এতে আপনার জ্ঞান আরো তুখড় হবে কারণ জ্ঞান আপনি যত বিতরণ করবেন তত বাড়বে। প্রযুক্তি নিয়ে যে কেউ লিখতে পারেন টিউনার পেজে, আপনি যদি একজন নন টিজে ও হয়ে থাকেন তবুও পারবেন আপনার কবিতা, গল্প, গান, যাই পারেন। তবে যেহেতু এটি একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ তাই নিচের বিভাগের লিখা হলে হোম পেজে তা দেখা যাবে না তবে যে কেউ সেই বিভাগে ক্লিক করে পড়ে নিতে পারবেন। ব্লগ এর উপরে মেনুতে দেখুন “স্পেশাল বিভাগ” লিখা আছে, এই বিভাগের লিখা গুলো প্রথম পাতায় আসবে না।

আর, এস, এস নিয়ে রাখতে পারেন আপনার পিসিতে। টিউনারপেজের নতুন পোস্ট গুলোর আপডেট নিতে ‘টিউনারপেজ আর.এস.এস’ এবং সর্বশেষ মন্তব্য গুলোর আপডেট পেতে ‘টিউনারপেজ মন্তব্য আর.এস.এস’ আছে আপনাদের জন্য।
আপনি যদি চান টিউনারপেজে কেউ যে কনো পোস্ট করলে সরাসরি আপনার ই মেইলে পোস্ট চলে যাবে তাহলে আপনার জন্য আছে টিউনারপেজ ইমেইল আর.এস.এস ।

আপনি যদি চান যখনি কোন পোস্ট ব্লগে পোস্ট হবে তখনি পোস্ট এর খবর ফেসবুকে অথবা টুইটারে বসে বসে পাবেন তাহলে যোগ দিন আমাদের সোশ্যাল নেটওয়ার্কে।

টিউনার পেজ সার্ভিস সেন্টারে আপনারা পাবেন, সকল প্রকার সাহায্য। এছাড়াও ব্লগে কিভাবে পোস্টিং করতে হবে, কিভাবে ছবি যোগ করবেন ইত্যাদি আছে এখানে। তাছাড়াও মন খুলে আপনাদের সমস্যা আমাদেরকে জানান , আমরা আপনাদের যেকোন ধরনের সমস্যার সমাধান দেবার যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের জন্য আছে মোবাইলে সাহায্য, মেইলে, চ্যাটিং এ সাহায্য আরো অনেক কিছু। আরো বিস্তারিত দেখে নিন এখানে গিয়ে “সার্ভিস সেন্টারে“
প্রতি সপ্তাহে ক্যুইজের উত্তর দিয়ে ফ্লেক্সিলোড জিতে নিন
টিউনারপেজের অনলাইন ম্যাগাজিন “মাসিক টিউনারপেজ”
মানবিক দৃষ্টি আকর্ষন : আমরা দাঁড়িয়েছি ছিন্নমূল শিশুদের পাশে
ছিন্নমূল শিশুদের আপনারা যেভাবে সাহায্য করেছেন : উপহার বন্টন
ছিন্নমূল শিশুদের জন্য যারা এগিয়ে এসেছেন| কৃতজ্ঞতা স্বীকার ও কেনাকাটাসহ সকল প্রস্তুতি
ব্লগিং কন্টেস্ট ২০১১ : জিতে নিন ১১টি এক্সক্লুসিভ পুরষ্কার
ফুটপাতের অসহায় মানুষের জন্য সাহায্যের আবেদন – শীত বস্ত্র বিতরন করতে এগিয়ে আসুন
চট্রগ্রামে সফল ভাবে পূর্ণ হল টিউনারপেজের শীতবস্ত্র বিতরণ
টিউনারপেজের শীতবস্ত্র বিতরণ (ঢাকা): শতভাগ সফলতা অর্জন
ঢাকা ও চট্রগ্রামের পরে রাজশাহীতে শেষ হল টিউনারপেজের শীতবস্ত্র বিতরণ
১। “নাম প্রকাশে অনিচ্ছুক”
২। “নাম প্রকাশে অনিচ্ছুক”
১। টিজে জীবন – ০১৯২১ ৭৫১ ৬৭৫, ০১৮২৩ ১৩৩৮৯১
২। টিজে ডাইস
৫। টিজে বান্ধা_ইখতিয়ার – +৮৮০১৮১৬৪৬৩২৬৫
১। টিজে টিটু টুটুল – ( অনলাইন হেল্প সেকশন)
২। টিজে চিন্তিত পথিক – ( অনলাইন হেল্প সেকশন)
৩। টিজে আদি ইসলাম – ( অনলাইন হেল্প সেকশন)
৪। টিজে তাসফিক হোসেন খান – ( অনলাইন হেল্প সেকশন)
৫। টিজে মহা প্লাবন -+৮৮-০১৭১৭-৪৮০৬৫২ (অফলাইন মোবাইল হেল্প সেকশন)
১। টিজে প্রিয়ন্তি রহমান প্রিয়
২। টিজে মহসিনা আরিফা ( এনি )
৩। টিজে ডাইস
৪। টিজে আশরাফ জনি
৫। টিজে হ্যাক্স
৬। টিজে মহা প্লাবন
৭। টিজে সাইফুল্লা
১। টিজে পুদিনা পাতা
১। বাংলাদেশ সাইবার আর্মি
২। পুদিনা পাতা ( টিজে পিপি )
আরমান খান, জামিল হসেন সিজান, আশরাফ জনি, নাজিম, টিটো, রসি+রত্না, রোজ, রাশেদ রিপন, আব্দুল্লাহ আল মামুন, আলমাস, স্ক্রিপ্ট কিডি, মহসিনা আরিফা , লামীয়া হক, আসাদ, এম আই খান, মেহেদি হাসান, ইমরানুল কবির, জাকির হোসেন, এ্যানি , লাকি এফ, এম, পিনিক, মইনুল ইসলাম, এন.সি.দাশ, দানপিটে ফাতিন, বাপ্পি, পুস্পা ফারিয়া, সৌরভ+প্রমি, রাফসান চৌধুরী, রুবায়াত হোসেন, সুমিত সাহা, মেহেদি বুলবুল, সুফিয়ান আহমেদ, তাবাসসুম , রনি২০০০, অক্ষর, এবস্পারক, পিপি, বিডি ফুয়েল, আহমেদ সায়ফুল, কবির, এলিটা, ধুসর, সার্ভার কুইন, ফরহাদুল, এলিজা আকবর, সাদমান তানজিম,ডাইস, বান্দা_ইখতিয়ার, কাকতাড়ুয়া,নাগিব মাহফুজ প্লাবন এছাড়াও আরো অনেকের কাছে আমরা কৃতজ্ঞ। সবাইকে “টিউনারপেজ” এর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও ভালবাসা।
[আপনিও যদি মনে প্রাণে দেশের জন্য কিছু করতে চান, আমাদের সাথে এডমিন প্যানেলে যোগ দিতে পারেন। টিউনারপেজ সবাইকে স্বাদর আমন্ত্রণ জানায়।]
আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। মসৃণ হোক আপনার পথ চলা। পাশে থাকুন, ভালো থাকুন ও ভালো রাখুন পাশের মানুষটিকে।
By জামিল হোসেন সিজান
By আদি
By No Escape
By মেকানিক্স
By মেকানিক্স
By চিন্তিত পথিক™
By পিচ্চি শাওন