“টিউনারপেজ লাইব্রেরী” আপনার পুরনো বইগুলো একজন দরিদ্র ছাত্রছাত্রীকে দান করুন ফেসবুক শেয়ার

টিউনারপেজ লাইব্রেরী


আপনার দান করা করা বইগুলো দিয়ে একটি দরিদ্র সন্তানের ভবিষ্যত গড়ে উঠতে পারে। যে কোন শ্রেণীর আপনার পুরনো বইগুলো আমাদের জমাদিন আমরা পৌঁছে দিব সেই সকল মেধাবী দরিদ্র সন্তানের কাছে। প্রতি বছর আমাদের কিছু দরিদ্র ভাই-বোন বই এর অভাবে নানান কষ্টের সম্মুখীন হয়ে থাকে। হয়ত বই কেনার সামর্থ্য নেই অথবা সামর্থ্য যোগান দিতে বেশ হিমশিম খেতে হয়। তাই আমরা এমন একটি লাইব্রেরী তৈরি করছি যেখানে আপনিও পারেন নিজের ধুলেপরা, ঝরাজীর্ণ পুরনো বইগুলো সেই সকল দরিদ্র শিশুদের উপহার দিতে। আমরা বিনামুল্যে সেই সকল বইগুলো পৌঁছে দিব আমাদের কিছু দরিদ্র ভাই-বোনের কাছে। যে কোন শ্রেণীর বই আমাদের জমা দিয়ে এই সুন্দর উদ্যোগটি সফল করুন। হয়ত আপনি পুরনো বইগুলো বিক্রি করতে পারবেন কিন্তু ভেবে দেখুন একজন শিক্ষার্থী যখন আপনার দেয়া বইগুলো পড়ে একদিন বড় হবে সেদিন তার অন্তরের দোয়া টুকু আপনার পরকালে অবশ্যই কাজে আসতে পারে।

 

“টিউনারপেজ লাইব্রেরী” তে কিভাবে বই জমা দিবেন?


১। S.A পরিবহণে বইগুলো পাঠিয়ে দিন ঢাকাতে ।  ( মহা প্লাবন ০১৭১৭ ৪৮০৬৫২ )

২। অথবা আমাদের অ্যাডমিনদের সাথে দেখা করে বই জমা দিন।

  • ঢাকা, খিলগাঁও ( ইখতিয়ার হোসেন – ০১৮১৬ ৪৬৩২৬৫)
  • ঢাকা, রামপুরা ( মহা প্লাবন ০১৭১৭ ৪৮০৬৫২ )
  • ঢাকা, যাত্রাবাড়ী ( তানভির – ০১৬৭৪২৯৪৫৮৫ )
  • ঢাকা, বসুন্ধারা আবাসিক একালা ( তাল পাতার সিপাহী, সাইদ – ০১৬৭২৫১৯৩০৮ )
  • চট্টগ্রাম ( সাইভার ওয়ার্ল্ড, টিটূ – ০১৬৭৫০৪০১২৮ )
  • চট্টগ্রাম ( চিন্তিত পথিক – ০১৮১৮ ৫৭৩০১২ )
  • লক্ষ্মীপুর ( ডিজিটাল টিউনার – ০১৮২৩১৩৩৮৯১ )

৩। আমাদের প্রতিনিধি হতে পারেন কোন ভার্সিটি অথবা নিজ দায়িত্বে প্রতিনিধি হতে চাইলে আমাদের অ্যাডমিন এর সাথে যোগাযোগ করুন ০১৭১৭৪৮০৬৫২ নাম্বারে।

 

টিউনারপেজ লাইব্রেরী ব্যবস্থাপনা


সকলের দান করা পুরনো বইগুলো আমাদের আশে পাশে পরিচিত মেধাবী ছাত্র/ছাত্রীদের দান করব। প্রয়োজনে আল্লহার হুকুমে যদি আমরা এই উদ্যোগে অনেক সাড়া পাই তাহলে দুরাঞ্চলের স্কুল/কলেজে গিয়ে আমরা বই গুলো দিয়ে আসব এছারাও আপনার পরিচিত কারো বই লাগলে যোগাযোগ করুন আপনি যেমন বই জমা দিতে পারেন তেমন আপনার পরিচিত কেউ যদি দরিদ্র ছাত্র / ছাত্রী হয়ে থাকে তাহলে আমাদের লাইব্রেরী থেকে তাকে বই পৌঁছে দেয়া হবে সম্পূর্ণ বিনামুল্যে। তবে প্রতিটা বই যেনো সুস্থ ভাবে বিতরণ হয় যেজন্য বইগুলো পৌঁছে দেবার আগে আমাদের অ্যাডমিনগণ এবং প্রতিনিধি নিজেরাই সেই ছাত্র/ছাত্রির বাসায় গিয়ে তার পরিবারের সাথে কথা বলে যাচাই করে নিবেন।

কারো সন্ধানে এমন ছাত্র/ছাত্রি যদি থাকে পুরনো বই দেয়ার মত আমাদের সাথে যোগাযোগ করুন নিম্ন ঠিকানায়।

  • ঢাকা, খিলগাঁও ( ইখতিয়ার হোসেন – ০১৮১৬ ৪৬৩২৬৫)
  • ঢাকা, রামপুরা ( মহা প্লাবন ০১৭১৭ ৪৮০৬৫২ )

 

টিউনারপেজ লাইব্রেরীর প্রথম উদ্যোগ


হয়ত আমাদের ইচ্ছে এবং সাধ আছে দেশের এবং দেশের মানুষের জন্য অনেক কিছু করার কিন্তু হয়ত নানান অভাবে আমরাও সেই তুলনায় কিছু করতে পারি না। আমাদের এই লাইব্রেরীর প্রথম উদ্যোগ হিসাবে আমরা একটি ছাত্রকে কলেজে ভর্তি করিয়ে দিচ্ছি নিজেদের আর্থিক সাহায্যে। সে পূর্বধলা গ্রামে থাকে। এবার সে এসএসসি পরীক্ষায় কমার্স বিভাগে কোন রকম প্রাইভেট টিচার ছারাই জিপিএ ৪ পেয়েছে। নাম জশেব খান। পিতা বর্তমানে অবসর প্রাপ্ত। ৩ ভাই ৪ বোনের সংসার। পিতার দ্বিতীয় বিবাহের সন্তান সে। খেলা ধুলায় এবং পড়াশোনায় রয়েছে তার চরম উদ্দাম। পড়িবারের আর্থিক অসচ্ছলতার কারনে জীবনের অনেক কিচুহ হারিয়ে ফেলতে পারে এই সন্তানটি। তাই আপনিও সাহায্য করতে এগিয়ে আসুন। কমার্স বিভাগের বইগুলো এই মুহূর্তে প্রয়োজন আমাদের। যদি কেউ সাহায্যের হাত বারিয়ে কিছু বই দান করেন আমরা চির কৃতজ্ঞয় থাকব। অথবা চাইলে আর্থিক সাহায্য করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করে। tunerpage@hotmail.com

 

এই পোষ্টটি শেয়ার করুন ফেসবুকে নিজের বিবেক এবং অন্যকে উৎসাহিত করুন

tunerpageLibraryBanner1 টিউনারপেজ লাইব্রেরী আপনার পুরনো বইগুলো একজন দরিদ্র ছাত্রছাত্রীকে দান করুন

profilepicture টিউনারপেজ লাইব্রেরী আপনার পুরনো বইগুলো একজন দরিদ্র ছাত্রছাত্রীকে দান করুন

পোষ্টটি লিখেছেন টিজে - টিউনার পেজ

টিউনার পেজ এই ব্লগে 48 টি পোষ্ট লিখেছেন .

আপনার মতামত আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ।

টিউন সম্পর্কে মতামত

  1. আপনাদের কাজ গুলাও একটার থেকে একটা !!!!!!!!!!
    লাভ টিপি !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  2. দারুন উদ্যোগ। আশাকরি দারুন সারা পাবেন।

  3. চমৎকার এবং অসাম একটি উদ্যোগ। দারুণ লাগলো এমন উদ্যোগ। আশা করি সবাই সহায়তার হাত বাড়িয়ে দিবেন। এখানে তো টিউনারপেজ এর স্বার্থ নেই। অসহায় ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্যই সবকিছুই

    টিউনারপেজকে অনেক অনেক ধন্যবাদ, এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য।

  4. টিউনারপেজকে অনেক অনেক ধন্যবাদ, এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। :) :) :)

  5. উদ্যোগটি দেখে খুব ভালো লাগলো…ধন্যবাদ টিউনারপেজ কে…….

  6. বই তো এখন মাধ্যমিক পর্যন্ত ফ্রী পাওয়া যায় .

    1. উপরের ক্লাসের গুলো ত ফ্রী পাওয়া যায় না। তাই না?

    2. একটা ভাল কাজের মাঝে আজগুবি কথা বলে বাধা না দিলে কি হত না। উপরের লেভেলের বই কি ফ্রি দেয়। আপনার হয়তো সেটা জানা নেই। আশা করি মন্তব্বের ব্যাপারে ভবিষ্যতে সচেতন থাকবেন।

  7. ভার্সিটি admission এর পর আমার গুলা দিতে পারব hsc business study

    1. খুব ভাল কথা। অপেক্ষায় রইলাম আমরা।
      ১। S.A পরিবহণে বইগুলো পাঠিয়ে দিন ঢাকাতে । ( মহা প্লাবন ০১৭১৭ ৪৮০৬৫২ )

      ২। অথবা আমাদের অ্যাডমিনদের সাথে দেখা করে বই জমা দিন।

  8. টিউনারপেজ আসলেই টিউনারপেজ আরো একবার প্রমান করে দিয়েছেন। কিবলে যে ধন্যবাদ দিব আপনাদের ভাষা পাচ্ছি না। আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম এটা দেখে।

  9. দারুন উদ্যোগ , খুব ভালো লাগল । এই উদ্যোগের সফলতা কামনা করি ।

  10. একটি অসাধারন উদ্যোগ ! আমি এর জন্য টিউনার পেজ কে জানাই অসংখ্য ধন্যবাদ :)

  11. দারুন উদ্যোগ। সফলতা কামনা করি ।

  12. অসাধারণ উদ্যোগ। সফলতা কামনা করি ।

  13. এই খানেই টিউনার পেইজ এবং অনান্যদের পাথক্য । সাধুনাদ জানায় তোমাকে টিউনার পেইজ……………………।।

  14. স্বাগতম টিউনারপেজ এমন একটি মহৎ উদ্যোগের জন্য।

  15. আমার কিছু মাদরাসা বোর্ড এর 9-10 এর গাইড আছে । কেও নিলে আমি দিতে পারি । আমি খিলগাঁও থাকি ।

    1. আপনার মোবাইল নাম্বার টি দিন আমরা যোগাযোগ করব আপনার সাথে। ধন্যবাদ অথবা

      আমাকে ফোন দিন ( মহা প্লাবন ০১৭১৭ ৪৮০৬৫২ )

  16. আমার কাছে অনার্স প্রথম/দ্বিতীয় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বই আছে। আমি বইগুলো দিতে চাই। আমি ব্রাহ্মণবাড়িয়া থাকি। ব্রাহ্মণবাড়িয়ার কোন এডমিন আছেন??

    1. ধন্যবাদ
      ১। S.A পরিবহণে বইগুলো পাঠিয়ে দিন ঢাকাতে । ( মহা প্লাবন ০১৭১৭ ৪৮০৬৫২ )

      ২। অথবা আমাদের অ্যাডমিনদের সাথে দেখা করে বই জমা দিন।

  17. সত্যি তুলনাহীন একটি আইডিয়া। সবাই এগিয়ে আসুন দয়া করে। ধন্যবাদ জানাই টিউনারপেজকে।

  18. চরম সফলতা কামনা করছি :)

    keep it up tp :)
    thumbs up for u :)

  19. আমি খুলনা থাকি। এখান থেকে কিভাবে বই পাঠাব ?

    1. ১। S.A পরিবহণে বইগুলো পাঠিয়ে দিন ঢাকাতে । ( মহা প্লাবন ০১৭১৭ ৪৮০৬৫২ )

      ২। অথবা আমাদের অ্যাডমিনদের সাথে দেখা করে বই জমা দিন।

  20. একদম অন্যরকম এবং বেস্ট একটা কার্যক্রম

  21. সবাইকে অনেক ধন্যবাদ দয়া করে পোস্ট টি শেয়ার করুন। বন্ধুদের উদ্যোগী করে তুলুন।

  22. অসাধারণ উদ্যোগ! আমার কিছু পুরাতন বই এবং কিছু শিট আছে। আমি কি সেগুলো জমা দিতে পারবো?
    টিউনারপেজ কে অনেক অনেক ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য।

  23. আমি কি প্রতিনিধি হতে পারি?? আমি পটুয়াখালী থাকি, আমার ফোন 01713566533

  24. অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব কেননা এইটা আমাদের অন্যতম প্রধান নৈতিক দায়িত্ব.ধন্যবাদ টিওনারপেজ এবং টিওনারপেজ এর সকল বন্ধুদেরকে যারা এরকম মহৎ কাজের উদ্যোগ নিচ্ছে.

টিউন সম্পর্কে মতামত দিন

মতামত দিতে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। অথবা সোশ্যাল নেটওয়ার্ক দ্বারা চট জলদি লগইন করুন উপরের প্রবেশ মেনু থেকে।

কে কোথায় মন্তব্য করছে

  • Loading...

Welcome Tunerpage

প্রবেশ করুণ

আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন?

নিবন্ধন করুন

(স্পেস ছাড়া ইংলিশে ইউসারনেম দিন)

Join

Join us as we spread the word.