ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করুন ব্লগঃ ৫ম পর্ব ফেসবুক শেয়ার

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম, সবাইকে আমার ভাল লাগা ভালবাসা দিয়ে আজকের টিউন শুরু করছে। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আপনি ভাল থাকবেন ও আপনার পাশের লোকটিকেও ভাল রাখবেন। আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরির ৫ম পর্ব নিয়ে। আজকের পর্বে থাকছে কীভাবে আপনি আপনার ব্লগকে বাংলা ভাষায় রূপান্তর করবেন, টাইম জোন, নতুন পৃষ্ঠা তৈরি করবেন ইত্যাদি নিয়ে। তাহলে আর দেরি না করে চলুন টিউনে ফিরে যাই।

ব্লগকে বাংলা ভাষায় রূপান্তর ও টাইম জোন

আমরা বাঙ্গালি আর আমাদের মাতৃভাষা হল বাংলা। তাই আপনার ব্লগকেও তৈরি করুন বাংলা ব্লগে। আর এই জন্য আপনাকে কয়েকটা ক্লিক করতে হবে। প্রথমে আপনি ড্যাসবোর্ডে প্রবেশ করুন। এবার বামপাশের প্যানেল থেকে Settings >> General এ যান। এবার নিচের দিকে গিয়ে Language অপশন থেকে বাংলা ভাষা নির্বাচন করুন। এজন্য “bn-বাংলা” নির্বাচন করুন। এবার সেভ করুন।

Timezone হল আপনার এলাকার সময় নির্ধারণ করা। যেহেতু আমরা বাংলাদেশি তাহলে Timezone >>> Dhaka নির্বাচন করুন। এবার তারিখ ও সময় বিন্যাস করুন। মানে আপনার পোষ্টে তারিখ ও সময় কিভাবে দেখাবেন তাই। এজন্য Data Format >>> আপনার পচন্দ মতো বিন্যাস নির্বাচন করুন, Time Format >>> থেকে আপনার পচন্দ মতো নির্বাচন করুন, Week Starts on থেকে নির্বাচন করুন দিন, যা দিয়ে আপনি সপ্তাহ শুরু করবেন।

আপনার ব্লগে কেউ মন্তব্য করলে বা কেউ আপনার ব্লগের সাবস্ক্রাইব হলে আপনাকে ওয়ার্ডপ্রেস কতৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে আপনাকে মেইল করে জানাবে। এগুলো আপনাকে জানাবে আপনার কোন ই-মেইলে পাঠাবে তা নির্ধারণ করতে হবে। এজন্য Email Address থেকে আপনার ই-মেইল এড্রেস দিন। সবকিছু করার পর অবশ্যই সেভ করবেন।

নতুন পৃষ্ঠা তৈরি করা

আপনারা বিভিন্ন ব্লগে দেখবেন তারা অনেকগুলো পৃষ্ঠা তৈরি করে রাখে। যেমন- টিউনার পেইজের উপরে দেখুন অনেকগুলো পাতা আছে। যেমন- আমাদের কথা, হ্যাকিং ক্লাস, ব্লগবিধি ইত্যাদি। এক্ষেত্রে আপনারও হয়ত দরকার হতে পারে বিভিন্ন পাতা তৈরি করার। যেমন- সূচীপত্র, প্রথম পাতা, সম্পর্কে, টিউটোরিয়াল, বইয়ের লাইব্রেরি ইত্যাদি। এগুলো উদাহরণ দিলাম এই আর কি। আসুন এবার পৃষ্ঠা তৈরি করি….

প্রথমে আপনার ব্লগের ড্যাসবোর্ডে প্রবেশ করুন। এবার বামপাশের প্যানেল থেকে Pages >>> Add New এ যান। তাহলে নতুন পোষ্ট করার মতো একটি পাতা আসবে। এখানে টাইটেলে আপনি যে পৃষ্ঠা তৈরি করতে চান তার নাম লিখুন। আর আপনার তৈরি করা পাতার মধ্যে কিছু লেখতে চাইলে বর্ণনা অংশে লিখুন। এবার Publish বাটনে ক্লিক করুন। তাহলেই পাতা তৈরি হয়ে যাবে।

এবার আপনি যদি একটি পাতা অধীন আরও পাতা তৈরি করতে চান। যেমন- আপনি যদি চান “বইয়ের লাইব্রেরি” পাতার অধীনে “ডাঃ জাকির নায়েকের বই” নামে আরেকটি পাতা দিবেন। তাহলে ডানপাশে লক্ষ্য করুন। Page Attributes নামে একটি অপশন আছে এখানে রয়েছে তিনটি সাব অপশন Parent, Template এবং Order. এখান থেকে Parent এ ক্লিক করুন। তাহলে আপনার ব্লগের সবগুলো পাতা দেখাবে। এখান থেকে আপনি যে মূল পাতার অধীনে আপনার পাতাটি রাখতে চান তা নির্বাচন করুন। যেমন- আমরা “ডাঃ জাকির নায়েকের বই” এই পাতাটি “বইয়ের লাইব্রেরি” পাতার অধীনে রাখব। তাই, নতুন একটি পাতা নিন এবার টাইটেলে “ডাঃ জাকির নায়েকের বই” লিখুন এবং Parent থেকে “বইয়ের লাইব্রেরি” নির্বাচন করুন। এবার Publish বাটনে ক্লিক করুন। এবার আপনার ব্লগে গিয়ে দেখুন “বইয়ের লাইব্রেরি” পাতার অধীনে মেনু আকারে “ডাঃ জাকির নায়েকের বই” পাতা সাবমেনুতে চলে এসেছে।

নতুন পোষ্ট করা

কিভাবে নতুন পোষ্ট করা যায় আমি এর আগেই দেখিয়েছি। তাই এখানে আর দেই নি, কষ্ট করে দেখে নিন।

আজ তাহলে এই পর্যন্তই। আশা করি সৃষ্টিকর্তা ভাল রাখলে ও সামনের পর্বে আবারও দেখা হবে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ………..

unselected14 avatar ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করুন ব্লগঃ ৫ম পর্ব

পোষ্টটি লিখেছেন টিজে - অনির্বাচিত টিউনার™

অনির্বাচিত টিউনার™ এই ব্লগে 616 টি পোষ্ট লিখেছেন .

®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗® ✪░░▒▓███►✂✂((((☠☠➸Uη§є₤є©†єd✖Ŧwєє†єЯ™➸☠☠))))✂✂◄███▓▒░░✪ ®╚═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╝® The Ultimate Path of The Bangla Technology অ আ ক খ প্রযুক্তি এখন আমার ভাষায়

টিউন সম্পর্কে মতামত

  1. ভাই অনেক ভাল টিউন এগিয়ে যান। আমি আছি আপনার সাথে। সকলের প্রতি আহবান টিউনারকে টিউন করার জন্য মন্তব্য করন।

    1. আলহামদুল্লিলাহ, আপনার কথা শুনে খুবই ভাল লাগলো। আশা করি আমাদের সাথেই থাকুন…. ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

  2. বাংলা ব্লগের মজায় আলাদা । এটা করিনি করে দেখবো । আপনাকে ধন্য বাদ

টিউন সম্পর্কে মতামত দিন

মতামত দিতে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। অথবা সোশ্যাল নেটওয়ার্ক দ্বারা চট জলদি লগইন করুন উপরের প্রবেশ মেনু থেকে।

কে কোথায় মন্তব্য করছে

  • Loading...
টিউনারপেজ সার্ভিসিং সেন্টার টিউনারপেজ টুলবার

Welcome Tunerpage

প্রবেশ করুণ

আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন?

নিবন্ধন করুন

(স্পেস ছাড়া ইংলিশে ইউসারনেম দিন)

Join

Join us as we spread the word.