সাদা-কালো বেকগ্রাউন্ডে রঙ্গিন ছবি! (ফটোশপ ইফেক্ট) ফেসবুক শেয়ার

আমারা এরকম ইফেক্ট প্রায়ই দেখে থাকি যে, সাদা-কালো ব্যাকগ্রাউন্ডে রঙ্গিন ছবি; কৌতুহল জাগে এরকমের করে নিজের ছবিটাকে করার জন্য। আপনার সেই কৌতুহল মেটানোর জন্যই আমার আজকের এই টিউন, আশা করি ভাল লাগবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

প্রথমে যে কোন একটি ছবি ফটোশপ দিয়ে Open করুন। লেয়ার পেলেটের একেবারে নিচে Create new fill or Adjustment Layer নামক একটা বাটন আছে, তাতে ক্লিক করে Hue/Saturation অপশনটি সিলেক্ট করুন (লেয়ার পেলেটটি যদি আপনার না থাকে তাহলে Window মেনু থেকে Layer এ ক্লিক করুন)।

select hue saturation সাদা কালো বেকগ্রাউন্ডে রঙ্গিন ছবি! (ফটোশপ ইফেক্ট)

Hue/Saturation নামক একটি পপ-আপ বক্স আপনার সামনে আসবে। এখানে Hue স্লাইডারটা টেনে একেবারে বামপাশে নিয়ে আসুন অথবা Hue এর ঘরে -১৮০ লিখে দিন এখন আবার Saturation এর স্লাইডারটি টেনে বামপাশে নিয়ে আসুন অথবা -১০০ লিখে দিন।

Bring hue to 180 Saturation to 100 সাদা কালো বেকগ্রাউন্ডে রঙ্গিন ছবি! (ফটোশপ ইফেক্ট)

সব ঠিকঠাক হয়ে থাকলে OK বাটনে ক্লিক করুন। আপনার টোটাল ছবিটা সাদা-কালো হয়ে যাবে। এখন টুলবার থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করুন।

select brush tool সাদা কালো বেকগ্রাউন্ডে রঙ্গিন ছবি! (ফটোশপ ইফেক্ট)

আপনার কার্সরটি একটি গোল বৃত্তের মতো হবে। Set foreground color হিসাবে কালো সেট করুন ।

set foregraund color সাদা কালো বেকগ্রাউন্ডে রঙ্গিন ছবি! (ফটোশপ ইফেক্ট)

এখন ছবির যে অংশ আপনি রঙ্গিন করতে চান সে অংশের উপর দিয়ে মাউস ড্রাগ করুন। কি ঘটছে?

drag with brush tool সাদা কালো বেকগ্রাউন্ডে রঙ্গিন ছবি! (ফটোশপ ইফেক্ট)

ফাইনালি আপনি ছবিটি নিচের ছবির মতো পাবেন।

Final effect সাদা কালো বেকগ্রাউন্ডে রঙ্গিন ছবি! (ফটোশপ ইফেক্ট)

ক্যামন লাগলো আমার টিউনটি? ভালো লাগা, না লাগা দু’টুই মন্তব্যের মাধমে জানাবেন, আর হাতে সময় থাকলে আমার ব্লগটি থেকে ঘুরে আসতে পারেন।

profilepicture সাদা কালো বেকগ্রাউন্ডে রঙ্গিন ছবি! (ফটোশপ ইফেক্ট)

পোষ্টটি লিখেছেন টিজে -

এই ব্লগে 0 টি পোষ্ট লিখেছেন .

টিউন সম্পর্কে মতামত

  1. দারুন তো ! অনেক ধন্যবাদ . আশা করছি আরো অনেক ধারাবাহিক টিউন পাব .
    BTW, এই ইফেক্ট দেবার জন্যে আমার মতে এটাই সবচাইতে সহজ পদ্ধতি ! :)

  2. বাহ দারুন. অনেক সুন্দর টিউন. ধন্যবাদ আপনাকে.

  3. ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য

    1. আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, বাসায় চায়ের দাওয়াত রইল। :P

  4. ও হ্যাঁ।
    এই ইফেক্ট দেবার আরো সহজ একটি পদ্ধতি আছে।
    প্রথমে ছবিটি ওপেন করে ctrl+shift+u ( Desaturation ) দিন
    তারপর হিস্ট্রি-টুল (Y) দিয়ে জতটুকু কালার করার কবে নিবেন। :D :D :D

    1. আমিও সেটা করতাম, তবে এটা বিগিনার দের জন্যে ভালো হবে . একবার একজনকে ফেসবুক Chat এ স্ক্রিনশট তুলে হিস্ট্রি ব্রাশ কিনতে হলো :P

      1. হ্যাঁ এই পদ্ধতিটি সুপার বিগেনার দের জন্য :P @পিচ্চি শাওন

      1. আপনাকেও ধন্যবাদ। আরো ইফেক্ট জানা থাকলে আমাদের জন্য জলদি টিউন করে ফেলুন। @খোকন

  5. খোকন ভাই ই ই তাইলে অবশেষে টিপিতে পোষ্ট করলেন ;)

    1. হুম, তবে এখানে লিখতে ভয় লাগে! কেউ যদি ভুল ধরে! নতুন তো তাই!

      1. কোন ভয় নাই। নির্ভয়ে টিউন করে জাবেন। আরে ভুল হলেইত সুধ্রানোর সুযোগ পাবেন। আস্তে আস্তে ডেভলপ হবে। টিউন করে জান

  6. সবাইকে অনেক ধন্যবাদ কষ্টকরে পড়ার জন্য আর আমার জন্য দোয়া করবেন যেন ভাল কিছু উপহার দিতে পারি।

  7. দারুন ধন্যবাদ ভাই আমি এতদিন এটাই খুজসিলাম.

  8. ভাল লাগ্ল
    পুরাতন জিনিশ নতুন ভাবে শিখলাম

  9. হমম ভাই ধন্যবাদ পোস্টটি করার জন্য .. ..

টিউন সম্পর্কে মতামত দিন

মতামত দিতে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। অথবা সোশ্যাল নেটওয়ার্ক দ্বারা চট জলদি লগইন করুন উপরের প্রবেশ মেনু থেকে।

কে কোথায় মন্তব্য করছে

  • Loading...
টিউনারপেজ সার্ভিসিং সেন্টার টিউনারপেজ টুলবার

স্বাগতম Tunerpage

প্রবেশ করুণ

আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন?

নিবন্ধন করুন

(স্পেস ছাড়া ইংলিশে ইউসারনেম দিন)

আমন্ত্রণ বার্তা

সম্মানিত ভিজিটর, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাংলা প্রযুক্তির মূলক ব্লগ টিউনারপেজে আপনাকে সালাম এবং স্বাগতম। অবশ্যই নীতিমালা পড়ে রেজিস্ট্রেশন করবেন।নতুন পোস্ট ও মন্তব্য দ্বারা টিজেদের উৎসাহিত করুন। ধন্যবাদ :)