
প্রিয় টিউন প্রতি ক্লিকে নতুন কিছু যাদুর বাক্সে
php সম্পর্কে সবার প্রথমে যে লাইনটা মাথায় আসে, তা হল- এটি একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এর ইলাবোরেশন Hypertext Preprocessor! এটাকে মিশ্র ল্যাঙ্গুয়েজ বলা যায়- এর অনেক কিছুই C/C++/Perl/Java/Python থেকে এসেছে। যারা C ও পারেন নুন্নতম, তাদের জন্য ও এটা শেখা খুব সহজ, তবে কোনওটাই না জানলে একটু কঠিন লাগতে পারে। তবে আমি সহজভাবে উপস্থাপনের চেষ্টা করবো।
কারণ আপনি ওয়েব ডেভেলপার হতে চান- সহজ উত্তর! তবে এটা শেখার পিছনে আরও কিছু কারণ কাজ করে।
ডায়নামিক ওয়েবসাইট তৈরির জন্য এর বিকল্প নেই; যদিও HTML এর পূর্ণ ব্যবহার করে সুন্দর ওয়েবসাইট তৈরি সম্ভব, কিন্তু তা অনেক পুরানো স্টাইল।
তবে আমার কাছে যে রিজনটা বড়-তা হল, HTML দিয়ে খুব সুন্দর ওয়েব পেজ ডিসাইন করা যায়, তবে এর কোনও সিকুরিটি নেই। যে কেউ ইচ্ছা করলে কোড পেতে পারে কিন্তু php তে করা ওয়েবপেজ আগে সার্ভার এর মাধ্যমে কম্পাইল বা রূপান্তর হয়ে HTML এ, তারপর ব্রাউসারে শো করে। ফলে এর সিকুরিটি অনেক বেশি।
আরও অনেক কারণ আছে, এতো লিখা ঝামেলা; আস্তে ধীরে নিজেই সব জেনে যাবেন।
HTML বিশেষ করে HTML এর form যদি জানা থাকে, ভালো ;তবে আমি চেষ্টা করবো HTML পুরো না জেনেও কিভাবে php শেখা যায়, সেভাবে টিউটোরিয়াল লিখার।
C যদি জানেন তাহলে খুব ই ভালো- খুব কাজে দিবে; নাহলে একটু কষ্ট করতে হবে, তবে যদি চেষ্টা চালিয়ে যান, পারবেন।
নিজের পিসিতে একটা লোকাল সার্ভার; এটা নিয়ে বিস্তারিত নেক্সট টিউটোরিয়াল এ লিখবো।
একটা টেক্সট এডিটর; নোটপ্যাড ও ইউস করা যাবে কিন্তু আমরা একটু স্ট্যান্ডার্ড নোটপ্যাড ++ ইউস করবো। আরও এডিটর আছে, তবে আপাতত এটাই ইউস করবো।
আশা করছি একটা গ্যাপ রেখে রেখে নিয়মিত লিখতে পারবো, তবে আমি লিমিটেড নেট ইউসার; তাই সেভাবে থাকতে পারিনা।
আপনাদের সাড়া কামনা করছি যেন লিখতে উৎসাহ পাই।
সম্মানিত ভিজিটর, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাংলা প্রযুক্তির মূলক ব্লগ টিউনারপেজে আপনাকে সালাম এবং স্বাগতম। অবশ্যই নীতিমালা পড়ে রেজিস্ট্রেশন করবেন।নতুন পোস্ট ও মন্তব্য দ্বারা টিজেদের উৎসাহিত করুন। ধন্যবাদ :)
প্রিয় তে রাখলাম
ভাই আপনার next tune এর অপেক্ষায় রইলাম .
আপনার উপস্থাপনা খুব ভাল লাগল। তারা তারি শিখানো শুরু করেন। আগামি পর্বের অপেক্ষায় আছি।
তাড়াহুড়া করবোনা :p
ভাই ধন্যবাদ এমন একটা উদ্যোগ নিয়ার জন্য আপনার পোস্ট আর জন্য অপেখায়া রইলাম
আপনাকেও ধন্যবাদ
asp.net এ কাজ করি । PHP তে কাজ করার ইচ্ছা আছে । কিন্তু সময়ের অভাবে করা হয়না । আপনার পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম ।
asp.নেট নিয়ে লিখে ফেলেন
অপেক্ষায় রইলাম ভাই । ।।
ওকে ভাই :p
আপনে ভাই এত মাইনষের মন্তব্যের reply না দিয়া usage বাচান…ঐটা দিয়া আরেকটা টিউন লেইক্ষা ফালান…..মনটা উথাল পাথাল করতাছে PHP শিখবার লাগি…
হা হা হা জটিল কথা কইছেন মিঃ বয়াতি|