
প্রিয় টিউন প্রতি ক্লিকে নতুন কিছু যাদুর বাক্সে
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল আছেন। ভাল থাকুন এটাই আমাদের সকলের কামনা।
আজ আমি আপনাদের কাছে একটি ছোট্ট টিউন নিয়ে হাজির হয়েছি। টিউনটি কারো কাছে খারাপ লাগলে আমাকে মাফ করবেন। আর আমি এমনিতেও খুব ভাল লিখতে জানিনা, না জানা সত্তেও লিখতেছি বলে কিছু মনে করবেননা।
চলুন তাহলে শুরু করা যাক আজকের টিউনটি (কারেন্ট এর ঝালাই এই নিয়ে এই টিউনে ৪র্থ বারের মত আমার আগমন)।
আমাদের কম্পিউটার জীবনের শ্বাস-প্রশ্বাসে রয়েছে কম্পিউটার ভাইরাস। যাকে ছাড়া আমাদের কম্পিউটার জীবন কল্পনাও করা যায় না
কম্পিউটারে ভাইরাস প্রবেশের মূল হাতিয়ার হল ইউএসবি। যেমনঃ পেনড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি। আপনি যদি সর্তকতার সাথে USB ব্রাউজ করেন, তাহলে আপনাকে ভাইরাস ধরতেও পারবে না। এখন প্রশ্ন হল কী ধরনের সর্তকতা? কীভাবে তা করব? এই বিষয় নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি।
আজ আমরা দেখবো কিভাবে ইউএসবি ড্রাইভ থেকে নিরাপদে ডাটা ট্রান্সফার করা যায় এবং ইউএসবি ড্রাইভ ওপেন না হলে কিভাবে ওপেন করা যায় কোন রিস্ক ছাড়াই (অ্যান্টিভাইরাস না থাকলেও আপনার পিসি তে ভাইরাস ড়ুকতে পরবেনা ইউএসবি থেকে)।

১। ফোল্ডার এ ক্লিক করে তারপর সাইডবার থেকে ইউএসবি তে প্রবেশ করা।

২। ইউএসবি ড্রাইভের উপর মাউসটি ডান ক্লিক করে এক্সপ্লোর করে প্রবেশ করা।

৩। রান অপশান থেকে এবং
৪। প্রভৃতি।
এগুলো থেকে আমি আজ আপনাদেরকে ৩ নাম্বার অপ্শনটির কাজ করে দেখবো।
হ্যাঁ, প্রথমে আপনাকে Tools থেকে folder options এর view এ ক্লিক করতে হবে। এখন Hidden files and folders থেকে “Show hidden files and folders” এ ক্লিক করে ভরাট করি। এবার নিচের দিকে Scroll করে “Hide protected operating system files (Recommended)” টির টিক চিহ্নটি উঠিয়ে ওকে করি এবং বেরিয়ে আসি।

এবার চলুন start মেনু থেকে run অপ্শন এ যায়। Browse করি, নিচের দিকে File of type: এর Programs এ ক্লিক করে all files select করে নিই। এবার উপরের দিকে তাকায়। Look in: থেকে অ্যাড্রেস বার এ ক্লিক করে ইউএসবি টিতে প্রবেশ করি। এবার ইউএসবি এর সকল hidden ফাইল গুলো ডিলীট করি দিই Shift+ডিলীট চেপে (নোকিয়া মোবাইল এর মেমোরি হলে “System” ফোল্ডারটি ভুল করেও ডিলীট করবেননা।

এবার ইউএসবি ড্রাইভটি প্লাগ আউট করে পুনরায় প্লাগ ইন করুন। দেখবেন আপনি এখন রান এ না গিয়েও ইউএসবি টি ওপেন করতে পারছেন। আর যদি ভাইরাস থাকা অবস্থায় ইউএসবি ড্রাইভটির কালার অন্যরকম দেখে থাকেন তাহলে তাও এবার ঠিক হয়ে গেছে।
এই নিয়ম অনুসারে আপনার পিসি তে ইউএসবি থেকে কখনোই ভাইরাস ড়ুকতে পারবেনা, তার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। এমন কি হার্ডডিস্ক এ থাকা ভাইরাস ও আপনি সহজেই মুছে ফেলতে পারবেন।
আজ এই পর্যন্তই। আশা করি আবারো দেখা হবে নতুন কোনও আবুল-তাবুল পোস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভাল থাকুন সবাই। আল্লাহ হাফেজ॥
)
সম্মানিত ভিজিটর, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাংলা প্রযুক্তির মূলক ব্লগ টিউনারপেজে আপনাকে সালাম এবং স্বাগতম। অবশ্যই নীতিমালা পড়ে রেজিস্ট্রেশন করবেন।নতুন পোস্ট ও মন্তব্য দ্বারা টিজেদের উৎসাহিত করুন। ধন্যবাদ :)
আপনার পদ্ধতিতে তো আমার Pendrive open হচ্ছেনা
সবগুলোই অনুসরন করেছি কিন্তু কাজ হয়নি । সমাধান দিন
আমার Pendrive Apacer এর ।
রান থেকে ওপেন যদি না হয় তাহলে কোনও ভাবেই আপনার পেনড্রাইভ ওপেন হবেনা।
বিলিভ ইট ওর নট!!!!!!!!
আরে কালকের একটি পোস্টে তো TJ Turzoxpress ভাল লিখেছে এবং ওটা পড়ে আমার Pendrive থেকে গুরূত্বপূর্ণ একটা ফাইলটা উদ্বার করলাম এইমাএ
আমার সমস্যার সমধান আর লাগবেনা ভাই TJ ক্যন্স্ লক
আপনাকে ধন্যবাদ
উনি যে খারাপ লিখেছে আমি টা কখন বললাম??
সব টিজে ই ভাল লিখেন॥ :p
সুন্দর টিউন
মতামত এর জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো টিউন। ধন্যবাদ।
ধন্যবাদ দাদা।
অসাম একটি পোষ্ট। দারুণ লেগেছে। চালিয়ে যান। আপনার পোষ্ট আরও চাই
আপনার এমন একটি মন্তব্য পেয়ে চরম ফীল করতেছি।
আপনাকে ধন্যবাদ……………………………………।।
ধন্যবাদ ভাই
স্বাগতম ভাইয়া।
চরম ট্রিক
চরম কমেন্ট।
সুন্দর পোস্ট ভাই
ধন্যবাদ ভাইয়া।
মতামতহীন!!!!
কাজের ট্রিক্স