
প্রিয় টিউন প্রতি ক্লিকে নতুন কিছু যাদুর বাক্সে
ইদানিং অনেকেই বলছেন যে, গুগলে এডসেন্সে একাউন্ট করা যাচ্ছে না কিংবা একাউন্ট তৈরির ক্ষেত্রে আগের চেয়ে অনেক কঠিন অবস্থান নিয়েছে গুগল। তবে আমার যেটি মনে হচ্ছে যে আমাদের অসৎ আচরনই এই অবস্থার সৃষ্টি করেছে, পাশাপাশি আর একটি কথা বলতে হচ্ছে যে হয়তবা গুগলে একটি সফল একাউন্ট খুলতে যে সকল দিক নির্দেশনা মেনে চলা দরকার সেগুলো সঠিকভাবে মানা হচ্ছে না। যেসকল নির্দেশনা মেনে নিলে একটি সফল গুগল একাউন্ট খোলা যেতে পারে তা নিম্নরূপ:
১. সাব ডোমেইন: অনেকেই সাব ডোমেইন যেমন: .co.cc কিংবা .co.nr ইত্যাদি ব্যবহার করে থাকেন। মূলত এগুলো কোন নিজস্ব ডোমেইন নয় তাই এসকল ডোমেইন এ গুগল এ্যাড প্রদর্শন করে না। এজন্য আপনি নিজস্ব ডোমেইন ক্রয় করে নিতে পারেন কিংবা গুগল থেকে প্রদত্ত blogspot.com নামক ডোমেইন ব্যবহার করতে পারেন।
২. ভালমানের কন্টেন্ট: শুধু ডোমেইন হোষ্টিং হলেই চলবে না, গুগলের এ্যাড পেতে হলে দরকার ভাল মানের কন্টেন্ট। এজন্য কমপক্ষে ১০-১২ টি ভালমানের কন্টেন্ট আপলোড করার পরে গুগলে এ্যাডের জন্য আবেদন করুন।
৩.. আপনার সাইটের নাম লিখে সার্চ করলে কি গুগলে দেখা যায় যদি না দেখা যায় তবে এখান থেকে সাইটের ইউ.আর.এল সাবমিট করুন।
৪. উপরের তিনটি কাজ করার পরে দেখে নিন আপনার সাইটের কন্টেন্ট গুলো গুগলের ইন্ডেক্সে আছে কিনা ! অর্থাৎ আপনার সাইটের লিঙ্কগুলো সঠিকভাবে গুগলে আছে কিনা এটি চেক করতে site:http://www.yoursite.com এভাবে আপনার ডোমেইনের নাম লিখে গুগলে সার্চ করুন। যদি না থাকে তবে এখান থেকে আপনার সাইটের জন্য একটি সাইটম্যাপ তৈরি করুন এবং আপনার সার্ভারে আপলোড করুন। এরপরে আপনার সাইট ম্যাপটি গুগলে জমা দিন। সাইটম্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন।
৫. বাংলা ব্লগ গুগল বুঝতে পারে না তাই প্রথমে বাংলার পরিবর্তে ইংরেজীতে ব্লগ তৈরি করুন এবং গুগলে এ্যাডের জন্য আবেদন করুন।
৬. ওয়েব সাইটের ব্যাকগ্রাউন্ড সাদা কালার রাখাটাই ভাল বলে মনে হচ্ছে কেননা বেশিরভাগ ক্ষেত্রে অনেক চকচকে রঙের ব্যবহার সাইটের আউটলুক নষ্ট করে।
৭. সাইটটি সত্যিই আপনার কিনা সেটির প্রমান চাইলে তাদের দেয়া নির্দেশনা ফলো করুন। যেমন আমাকে বলা হয়েছিল যে সাইটের মধ্যে তাদের একটি ম্যাসেজ আপলোড দিতে আমি সেটি আপলোড করে প্রমান করেছিলাম যে সাইটি সত্যি সত্যি আমার।
এখানে যা লেখা হয়েছে তার সবকিছুই আমার নিজের বেলায় প্রমানিত। তাই এটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই লিখেছি।
Join us as we spread the word.
আমার কিছু প্রশ্ন এর উত্তর দিলে খুশি হব:
১. অনেক বাংলা সাইটে গুগলের এ্যাডের দেখি। আমি জানি গুগল বাংলা বোঝে না কিন্তু বাংলা সাইট গুলো কি ভাবে এডসেন্স পায়?
২. শুধু একটি বিষয় ভিত্তিক সাইট নিয়ে আবেদন করতে হয়? অনেক বিষয় যেমন: গান, ছবি, ব্ণগ….. এ ধরনের অনেক বিষয সস্বলিত সাইট বানিয়ে কি আবেদন করা সম্ভব?
জানালে উপকৃত হব। ধন্যবাদ আপনার পোষ্টের জন্য্।
প্রথমে ইংরেজিতে ব্লগ বানিয়ে এইটা পাওয়ার পড় বাংলা করে…………………
প্রথমে ইংরেজিতে ব্লগ বানিয়ে এইটা পাওয়ার পড় বাংলা করে. অথবা ইংলিশ সাইটের এড বাংলা সাইটে চালায়
আমার মনে হয়, যে সকল বাংলা ওয়েবসাইট এ HUGE ভিসিটর থাকে সে সকল সাইট এ গুগল অদ্সেন্সে পাওয়া যায়।
Daily 3000-5000 visitors.
ধন্যবাদ …।
২য় প্রশ্নের উত্তর কেউ জানলে কষ্ট করে দিবেন কি? আমি যে সাইট বানাতে চাচ্ছি তা webprotal টাইপ এবং আমার সাইটে গান, ছবি, বই … রাখার চেষ্টা করব তাই জানা প্রয়োজন এ ধরনের সাইট হতে AdSense পাওয়া যায় কিনা?
good tune ! but how we get it easy stup tall us we wiil helpfull. i try by docstoc but i am now 16 years old.
বুঝি নাই ভাই আপনার কথা
দারুন পোস্ট
ধন্যবাদ সবাইকে।
দারুন পোস্ট ধন্যবাদ
জানা অজানা তথ্যগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ|
ধন্যবাদ
দারুন পোষ্ট টির জন্য অনেক ধন্যবাদ।
onke kicho jana holo
oh thanks, i was taring to open a adsense account but they reject me. now i know what to do. thanks again.