উইন্ডোজ এক্সপিতে ডাবল ক্লিক করে ড্রাইভ না খুললে যা করবেন ফেসবুক শেয়ার

উইন্ডোজে অনেক সময় ডাবল ক্লিক করে ড্রাইভ খোলা যায় না। সাধারণত Autorun.inf ফাইলটির কারণে এ সমস্যা হয়ে থাকে। ড্রাইভ থেকে এ ফাইলটিকে ডিলেট করে দিলেই সমস্যা শেষ। এই ফাইলটিকে ডিলেট করার জন্য নীচের কাজগুলো করুন।

C: ড্রাইভ থেকে ডিলেট করার জন্য

1221212 উইন্ডোজ এক্সপিতে ডাবল ক্লিক করে ড্রাইভ না খুললে যা করবেন

১) Start থেকে Run এ গিয়ে টাইপ করুন cmd এবং enter চাপুন
২) টাইপ করুন cd.. এবং এন্টার চাপুন
৩) আবার টাইপ করুন cd.. এবং এন্টার চাপুন
৪) টাইপ করুন, attrib -r -h -s autorun.inf এবং এন্টার চাপুন
৫) টাইপ করুন , del autorun.inf এবং এন্টার চাপুন

D: ড্রাইভ থেকে ডিলেট করার জন্য
১) Start থেকে Run এ গিয়ে টাইপ করুন cmd এবং enter চাপুন
২) টাইপ করুন, d: এবং এন্টার চাপুন
৩) টাইপ করুন, attrib -r -h -s autorun.inf এবং এন্টার চাপুন
৪) টাইপ করুন , del autorun.inf এবং এন্টার চাপুন

সবগুলো ড্রাইভ থেকে এইভাবে autorun.inf ফাইলটি ডিলেট করে কম্পিউটার রিষ্টার্ট দিন। রিষ্টার্ট দেয়ার আগে ড্রাইভে না ঢুকাই ভাল।

চলুন এবার দেখি আসলে কমান্ডগুলো দিয়ে কি হচ্ছে-

run এ cmd টাইপ করাতে command prompt চালু হয়। এসময় ফোকাস c: ড্রাইভের ইউজার এর ভেতর থাকে। দুইবার cd.. টাইপ করে এন্টার চাপাতে c: ড্রাইভের Root এ প্রবেশ করা হল (মাই কম্পিউটার থেকে কোন ড্রাইভে প্রবেশ করার পর প্রথম যে উইন্ডোটি তাই ড্রাইভের Root । কিন্তু ড্রাইভে প্রবেশ করে অন্য কোন ফোল্ডারে ডাবল ক্লিক করে সেই ফোল্ডারে প্রবেশ করা মাত্র আপনি Root থেকে সরে গেলেন)। attrib দ্বারা attribute বুঝায় যার বাংলা অর্থ গুণ বা ধর্ম। এখানে attrib টাইপ করার পর স্পেস দিয়ে দিয়ে -r -h -s টাইপ করার অর্থ হল আপনি ফাইলটির Read only, Hidden, System এই তিনটি attribute তুলে দিলেন (অনেক সময় এ তিনটি attribute এর সাথে -a ও দেয়া হয় যার দ্বারা archive বুঝায়) । এ ক্ষেত্রে ফাইলটি হল autorun.inf যার এই attribute গুলো তুলে দেয়া হল। del কমান্ড দ্বারা ডিলেট বুঝায়।

profilepicture উইন্ডোজ এক্সপিতে ডাবল ক্লিক করে ড্রাইভ না খুললে যা করবেন

পোষ্টটি লিখেছেন টিজে - 22L

বিশ্বজিৎ টুটুল এই ব্লগে 5 টি পোষ্ট লিখেছেন .

Someday Someway Together We'll Be....

পোষ্টের ট্যাগ সমুহ:  ,

টিউন সম্পর্কে মতামত

  1. ইসস্… কিছুদিন আগে এই পোস্টটা করতেন । আমার ৩টা ড্রাইভে ঢুকে গেসিল এই অটোরান । তারপর ৩ টাই পুরা ফরমেট করে দিসি । + আবার এক্সপি সেটাপ দিসি ।

  2. যদিও xp চালাই না। তবুও জেনে রাখার মত ব্যাপার :)

  3. জটিল জিনিস জানলাম তো । ধন্যবাদ ভাইয়া

    1. আমার কাছেও জটিল লেগেছিল।আপনাকেও ধন্যবাদ।

    1. কোন সময় কাজে লাগতে পারে। সেভেনও মনে কাজ হবে।

  4. এই সমস্যার চিপায় পইরা একবার মাথা খারাপ হইয়া গেসিল। ধন্যবাদ আপনারে।

  5. যাক বাঁচা গেল কিছুদিন ধরে ভুগতেছিলাম|

  6. কাজে লাগলে টিউন সার্থক। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

  7. দারুন পোষ্ট টির জন্য অনেক ধন্যবাদ।

টিউন সম্পর্কে মতামত দিন

মতামত দিতে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। অথবা সোশ্যাল নেটওয়ার্ক দ্বারা চট জলদি লগইন করুন উপরের প্রবেশ মেনু থেকে।

কে কোথায় মন্তব্য করছে

  • Loading...

Welcome Tunerpage

প্রবেশ করুণ

আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন?

নিবন্ধন করুন

(স্পেস ছাড়া ইংলিশে ইউসারনেম দিন)

Join

Join us as we spread the word.