
প্রিয় টিউন প্রতি ক্লিকে নতুন কিছু যাদুর বাক্সে
পরমকরুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি।
আশা করি, আপনারা ভালো আছেন।
আমি আজকে মেমোরি কার্ড কে ভালো রাখার অর্থাৎ কি কি উপায়ে মেমোরি কার্ড ভালো রাখা যায় তার কিছু টিপস আপনাদের জানাব। আসা করি এতে আপনাদের কিছুটা উপকার হবে।
টিপসগুলো হলঃ
১)আপনার মোবাইলে যতটুকু পরিমাণ মেমোরি কার্ড সাপোর্ট করে তার অর্ধেক পরিমাণ মেমোরি কার্ড আপনার মোবাইলে ব্যাবহার করুন। আর তাতে আরও অর্ধেক পরিমাণ ডাটা রাখুন।
যেমনঃ যদি আপনার মোবাইল ৪ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে তাহলে ব্যাবহার করুন ২ জিবি আর তাতে ডাটা রাখুন ১ জিবি।
২) মেমোরি কার্ডকে কখনই পেন ড্রাইভ হিসেবে ব্যাবহার করবেন না।
৩) কার্ড রিডার এর বদলে ডাটা ক্যাবল ব্যাবহার করুন। কারন, কার্ড রিডার ব্যাবহার করলে মেমোরি কার্ডের ওপর বেশি চাপ পরে।
৪) মোবাইলে একটানা বেশি সময় ধরে গান শোনা অথবা ভিডিও দেখা উচিত নয়। কারন, এতে মেমোরি কার্ড ও মোবাইলের ব্যাটারি দুটির ওপরই বেশি চাপ পড়ে।
৫) মেমোরি কার্ড ফরম্যাট করার প্রয়োজন হলে কম্পিউটারের বদলে মোবাইল দিয়ে ফরম্যাট করুন।
মনে রাখবেন, মোবাইলের মেমোরি কার্ড শুধুমাত্র মোবাইলের জন্যই তৈরি করা হয়েছে। এটাকে কম্পিউটারে ব্যাবহার না করাই ভালো।
আসা করি আজকের টিপস গুলোর সাহায্যে আপনি আপনার মেমোরি কার্ডকে কিছুটা হলেও ভালো রাখতে পারবেন।
সবাইকে পোস্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
<<আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসুন>>
টেক প্রেমিক™ এই ব্লগে 31 টি পোষ্ট লিখেছেন .
আমি টিউনার পেজে টেক প্রেমিক নামে পরিচিত। আমার আসল নাম প্রীতম চক্রবর্তী। আমার ধ্যান-জ্ঞান সবকিছুই শুধু প্রযুক্তি বা টেকনোলজি নিয়ে। আমি সবসময় প্রযুক্তিকে ভালোবেসে ছিলাম, আছি এবং থাকবো। আমার বয়স ১৪।




















Join us as we spread the word.


এটা জানানোর জন্য ধন্যবাদ .
আপনাকেও ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
কাজের পোস্ট। জেনে রাখলাম।
ধন্যবাদ ভাইয়া
ভালো লাগলো
মেমোরি কার্ড ভাল রাখার কিছু টিপস, দারুন সত্যিই দারুন
ভালো লিখেছেন| ধন্যবাদ
ভালো লাগলো পোস্ট পরে।
জেনে রাখলাম আশা করি উপকৃত হব|
tips ti balo laglo.thanks.