শুরু হচ্ছে ICC World Cup T-20 (2012). জেনে নিন বিস্তারিত এবং ডাউনলোড করে নিন সম্পূর্ণ Fixture!
লিখেছেন, এক্সট্রিম টিউনার™
বিভাগ, প্রতিবেদন
তারিখ, ০৮ সেপ্টেম্বর ২০১২

প্রিয় টিউন প্রতি ক্লিকে নতুন কিছু যাদুর বাক্সে
সবাই আশা করি ভালো আছেন। আজকের পোষ্টটি ক্রিকেটপ্রেমীদের জন্য!
আপনার সবাই কম বেশি জানেন যে চলতি মাসেই শ্রীলংকায় শুরু হতে যাচ্ছে ICC World Cup T-20 এর ২০১২ সালের আসর।

চারটি গ্রুপে সর্বমোট ১২ টি দল অংশগ্রহণ করছে এবারের ক্রিকেট আসরে। চলুন দেখে নেয়া যাক দেশ গুলোর নাম -
Group A :
- England
- India
- Afghanistan
Group B :
- Australia
- West Indies
- Ireland
Group C :
- Sri Lanka
- South Africa
- Zimbabwe
Group D :
- Pakistan
- New Zealand
- Bangladesh
আমাদের বাংলাদেশ দল এই আসরে গ্রুপ ডি তে আছে। কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-২০ এর জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দলের নাম ঘোষণা করে। বাংলাদেশের হয়ে যারা এই আসরে খেলবেন তারা হলেন -
১. মুশফিকুর রহিম (ক্যাপ্টেন ও উইকেট কিপার)
২. মাহমুদুল্লাহ রিয়াদ (ভাইস ক্যাপ্টেন)
৩. মোহাম্মদ আশরাফুল
৪. সাকিব আল হাসান
৫. আবুল হাসান
৬. নাসির হোসেন
৭. তামিম ইকবাল
৮. জহুরুল ইসলাম
৯. শফিউল ইসলাম
১০. মাশরাফি মোর্তাজা
১১. জিয়াউর রহমান
১২. আব্দুর রাজ্জাক
১৩. ফরহাদ রেজা
১৪. জুনায়েদ সিদ্দিক
১৫. ইলিয়াস সানি
আগামী ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মাহিন্দ রাজাপাকশে স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। দিবা রাত্রির এই ম্যাচটি প্রচার করবে ইএসপিএন, স্টার ক্রিকেট সহ আরো কয়েকটি স্পোর্টস চ্যানেল।
গ্রুপ পর্বে বাংলাদেশ ২টি ম্যাচ খেলবে। ২১ তারিখ স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার পাল্লেকেল্লে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। পরে ২৫ সেপ্টেম্বর একই ভেন্যুতে বাংলাদেশ লড়বে পাকিস্তানের সাথে।
নিচের লিঙ্কে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ICC World Cup T-20 (2012) এর পুরো ফিক্সচারটি।
আজ এই পর্যন্তই!
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই প্রযুক্তির সাথে থাকুন!
ধন্যবাদ!
পোষ্টটি লিখেছেন টিজে - এক্সট্রিম টিউনার™
এক্সট্রিম টিউনার™ এই ব্লগে 65 টি পোষ্ট লিখেছেন .
মহাকালের তীব্র স্রোত যেখানে স্থির.........
মতামত দিতে আপনাকে অবশ্যই
রেজিস্ট্রেশন করতে হবে। অথবা সোশ্যাল নেটওয়ার্ক দ্বারা চট জলদি লগইন করুন উপরের প্রবেশ মেনু থেকে।
প্রয়োজনীয় পোস্ট………। কাজে লাগবে……। ধন্যবাদ ।
Thank u
thanks…
ধন্যবাদ শেয়ার করার জন্য।