
প্রিয় টিউন প্রতি ক্লিকে নতুন কিছু যাদুর বাক্সে
এয়ারটেল তার সব প্যাকেজে ১০ সেকেন্ড পালস বাস্তবায়ন করেছে (কথা ও হৈচৈ প্যাকেজ বাদে)। কথা ও হৈচৈ প্যাকেজে ১ সেকেন্ড পালস রয়েছে। তবে ১০ সেকেন্ড পালস বাস্তবায়ন করলেও এয়ারটেল তাদের সব প্যাকেজের কল রেট কিছুটা বাড়িয়েছে।
নিম্নে এয়ারটেলের সবগুলো প্যাকেজের বিস্তারিত দেয়া হল
গল্পঃ
যেকোনো নম্বরে ফ্ল্যাট কলরেটে ২৪ ঘন্টা কথা বলার স্বাধীনতা। সাথে আছে ১০ সেকেন্ড পালস।
গল্প প্যাকেজে মাইগ্রেট করতে টাইপ করুন ‘G’ এবং পাঠিয়ে দিন ‘৭৩৫৩’ নম্বরে, অথবা ডায়াল করুন *১২১*৮*২#
আড্ডাঃ
‘আড্ডা’ আপনাকে দিচ্ছে সর্বাধিক এফএনএফ করার সুবিধা এবং চমৎকার কলরেট এবং ১০ সেকেন্ড পালস ।

‘আড্ডা’ প্যাকেজটি ব্যবহার করতে হলে
ফুর্তিঃ
আপনি আপনার বন্ধুদের সাথে টানা ১৫ ঘন্টা( রাত ১২টা থেকে বিকেল ৩টা) কথা বলতে পারবেন বাজারের সর্বনিম্ন রেট ও ১০ সেকেন্ড পালস-এ ।
বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্তও ১০ সেকেন্ড পালস সুবিধা থাকবে ।
‘F’ লিখে এসএমএস করে পাঠিয়ে দিন ৭৩৫৩ নম্বরে (ফ্রী) এবং উপভোগ করুন আপনার ফুর্তি প্যাকেজ।
সবাইঃ
পুরো একটি অপারেটরের সবগুলো নাম্বার হবে FnF । সাথে আছে ১০ সেকেন্ড পালস।
-প্রথমে S লিখে SMS করতে হবে 7353 নাম্বারে
-এবার কাঙ্ক্ষিত অপারেটরের শর্টকোড লিখে ফ্রী SMS করতে হবে 7353 নাম্বারে।
-বিভিন্ন অপারেটরের শর্টকোড:
বাংলালিংক BL অথবা BA
সিটিসেল CT অথবা CI
গ্রামীনফোন GP অথবা GR
রবি RB অথবা RO
টেলিটক TT অথবা TE
দলবলঃ
যুক্ত হন আপনার প্রিয় দলের সাথে এবং কথা বলুন সর্বনিম্নরেট ও ১০ সেকেন্ড পালস-এ।
দলবল প্যাকেজে মাইগ্রেট করতে টাইপ করুন ‘D’ এবং পাঠিয়ে দিন ‘৭৩৫৩’ নম্বরে, অথবা ডায়াল করুন *১২১*৮*৪#
কথাঃ
যেকোনো অপারেটরে ১ সেকেন্ড পালস-এ কথা বলার সুবিধা।
‘কথা’ প্যাকেজটি ব্যবহার করার জন্য টাইপ করুন ‘k’ আর পাঠিয়ে দিন ৭৩৫৩ নম্বরে অথবা ডায়াল করুন *১২১*৮*৩#
হৈচৈঃ
‘হৈচৈ’ প্যাকেজে থাকবে প্রতি সেকেন্ডের হিসাবঃ
হৈচৈ প্যাকেজে মাইগ্রেট করতে টাইপ করুন H আর পাঠিয়ে দিন ৭৩৫৩ নাম্বারে
FnF নাম্বার অ্যাড করতে ADD <স্পেস>০১৬XXXXXXXX (FnF নাম্বার) টাইপ করে পাঠিয়ে দিন ৭৩৫৩ নাম্বারে (ফ্রি)
পরিশেষে আমার এই কথাগুলো ভালোভাবে লক্ষ করুন। আমার মনে হচ্ছে ১০ সেকেন্ড পালস বাস্তবায়ন করাতে গ্রাহকদের তুলনায় অপারেটররা বেশি লাভবান হচ্ছে। কারণ তারা ১০ সেকেন্ড পালস বাস্তবায়ন করলেও কল রেট বাড়িয়েছে। কেউ তো আর ফোন করে সাধারনত ২-৩ মিনিটের কম কথা বলে না। সে যদি ২.০২ মিনিটে কলটি শেষ করে তবে ১০ সেকেন্ড পালস হিসাবে যে বিল আসবে তা কিন্তু আগের বিলের চেয়ে বেশি। তাছাড়া তারা fnf রেটও বারিয়েছে। fnf এ মানুষ এমনিতেই বেশি কথা বলে। fnf এ রেট যেহেতু কম সেহেতু এখানে ১০ সেকেন্ড পালস তেমন কোন কাজে আসেনা। কিন্তু তারা এর সাথে ১০ সেকেন্ড পালস যোগ করে রেট আরও বাড়িয়ে দিয়েছে।
এমনটি কিন্তু কথা ছিল না। আমরা সবাই আশা করেছিলাম আগের কলরেটের সাথে ১০ সেকেন্ড পালস যুক্ত করা হবে। বিটিআরসির অবশ্যই এই বিষয়টায় গুরুত্ব দেয়া উচিত।
আপনাদের মতামত দয়া করে জানাবেন।
Join us as we spread the word.
ধন্যবাদ ভাই।
আপনাকেও ধন্যবাদ।
ohh ai karone ager rate amar phn ar balance shesh hoye galo age,,
Kintu ai 10 secoend puls diea abar call rate barano te to amader puro loss ar oparetor der aro bashi lave…
akhon ami ki kori amar adda pacaje fnf a 3 poisha pura bashio……
ভাই ৩ পয়সা না ৮ পয়সা বেশি। আগে fnf নাম্বারে ১ মিনিটে ভ্যাটসহ ৩৪ পয়সা কাটতো আর এখন ১ মিনিটে ভ্যাটসহ ৪২ পয়সা কাটে।
টিউনটি দারুন হয়েছে
তা ঠিক
কল রেট বাড়াতে লস হয়েছে । প্রতি ১০ মিনিটে প্রায় ১ টাকা বেশি , ঘন্টায় প্রায় ৬ টাকা ।
৬ টাকা দিয়ে আগে আরো ১৮ মিনিট কথা বলা যেত। (এফএনএফ নাম্বার-এ )
Network নাই
অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ ।
সুন্দর
Nice
ধন্যবাদ অসম লেগেছে |
ধন্যবাদ
daser je obosta .call dite parbo na .sabay ke mis dite chesta korbo.ai pot chara are kono pot nay.