কম্পিউটার সমস্যা ও সমাধান : পর্ব ১২ ফেসবুক শেয়ার

tunerpage.pc prob কম্পিউটার সমস্যা ও সমাধান : পর্ব ১২

সমস্যা : ল্যাপটপ চালু করার কয়েক মিনিট পর মাউস নিজ থেকেই ওপর-নিচ ও ডানে-বাঁয়ে চলে যায়। ইন্টারনেট থেকে এভাস্ট অ্যান্টিভাইরাস ডাউনলোড করে ল্যাপটপে কোনো ভাইরাস খুঁজে পাইনি।
পিন্টু, রাঙামাটি

- সমাধান : আপনি সঠিক পদ্ধতি অনুসরণ করে আবার অপারেটিং সিস্টেম ইনস্টল করুন। এ ছাড়া বাজারে প্রচলিত উন্নতমানের লাইসেন্স করা অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাসমুক্ত করুন।

সমস্যা : আমি জিমেইল কম্পোজ মেইল মেসেজ বক্সে সরাসরি ইংরেজি লিখতে পারলেও বাংলা লিখতে পারছি না। আমাকে এমএসওয়ার্ডে বাংলা লিখে কপি করে জিমেইলের কম্পোজ মেইল মেসেজ বক্সে পেস্ট করে বাংলায় মেইল লিখতে হয়।
মোশতাক মেহেদী, ডি/৩৯৩, হাউজিং এস্টেট, কুষ্টিয়া

- সমাধান : ই-মেইলে অনেক সময় বাংলা ফন্ট সাপোর্ট করে না। এ জন্য আপনাকে আলাদা করে এমএসওয়ার্ডে বাংলা টাইপ করে মেসেজ বক্সে পেস্ট করতে হবে।

সমস্যা : আমি পেন্টিয়ামের ডুয়েল কোর ২.৯৩ গিগাহার্জ প্রসেসরচালিত কম্পিউটার ব্যবহার করি। আমার কম্পিউটার চালু করলে ডেস্কটপ ঠিকমতো প্রদর্শন করে কিন্তু পাসওয়ার্ড ব্যবহার করলেই হ্যাং হয়ে যায়।
ই-মেইল : md.niaymorshedkhan@yahoo.com

- সমাধান : আপনার কম্পিউটার থেকে স্ক্যানডিস্ক ব্যবহার করে অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলুন। এ ছাড়া নিয়মিত অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখতে হবে।

সমস্যা : আমি সাউন্ড ব্লাস্টার লাইভ ৫.১ পিসিআই সাউন্ড কার্ড ব্যবহার করি। কিন্তু উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ব্যবহারের সময় সাউন্ড কার্ডটি সমর্থন করছে না। এমনকি সাউন্ড কার্ডটির সিডি ড্রাইভারও ইনস্টল হচ্ছে না।
নীরব আল মামুন, মাসুমপুর, সিরাজগঞ্জ

- সমাধান : আপনার নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় সঠিক পদ্ধতি অনুসরণ করে সাউন্ড কার্ড ইনস্টল করুন।

সমস্যা : আমি সিআরটি মনিটর ব্যবহার করি। কম্পিউটারে কাজ করার সময় কিছুক্ষণ পর পর মনিটর নিজ থেকে বন্ধ হয়ে যায়। তবে পুনরায় কম্পিউটার চালু করলে মনিটর চালু হয়।
ই-মেইল : md.tanbirsf@gmail.com

- সমাধান : মনিটরে সমস্যা রয়েছে। নিজ থেকে মনিটর মেরামত সম্ভব নয় বলে আপনি সার্ভিস সেন্টারে মনিটরটি নিয়ে যান।

:: কালের কন্ঠ :: আপনার যেকোনো সমস্যার সমাধান জানাতে আমাদের আছে ‘টেক ডাক্তার’। আপনার পাঠানো সমস্যার সমাধান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আগামী ‘টেক ডাক্তার’-এর জন্য সমস্যা লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায় :


টেক প্রতিদিন,

কালের কণ্ঠ, প্লট-৩৭১/এ, ব্লক-ডি,

বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯।

ই-মেইল : techprotidin@kalerkantho.com


profilepicture কম্পিউটার সমস্যা ও সমাধান : পর্ব ১২

পোষ্টটি লিখেছেন টিজে - বান্দা_ ইখতিয়!র

বান্দা_ ইখতিয়!র এই ব্লগে 110 টি পোষ্ট লিখেছেন .

আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে। কেমন আছেন আপনি? আশা করি ভাল আছেন। আমি তথ্য প্রযুক্তিকে ভালবাসি। আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার লিঙ্ক : https://www.facebook.com/banda.ikhtiar

টিউন সম্পর্কে মতামত

  1. ওনেক কিছু শেখার আছে এই ধরনের টিউন থেকে,
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ টিউন গুলু ধারবাহিক ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।

    1. আতাউর ভাইকে বরাবরের মতই ধন্যবাদ।

  2. আতাউর ভাই আপনার বাংলা বানান কেমন যেন ভুল হয়, তবুও আপনার “গুলু” শব্দটা আমার কাছে কেমন যেন লাগে… সঠিক শব্দ হবে “গুলো” !!! আমি আপনার অনেক মন্তব্যে এইটা খেয়াল করেছি। শব্দটা দেখলে আমার প্রচন্ড হাসি পায়!!!

  3. আমি কোনো application উনিন্স্তাল করার পর রিস্টার্ট দিলে দেখি উনিন্স্তাল হই নি .
    র কোনো কিছু save রেখে রিস্টার্ট দিলে উধাও হয়ে যায়….
    আমি কারো জানা থাকলে হেল্প করেন দয়া করে ………………

টিউন সম্পর্কে মতামত দিন

মতামত দিতে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। অথবা সোশ্যাল নেটওয়ার্ক দ্বারা চট জলদি লগইন করুন উপরের প্রবেশ মেনু থেকে।

কে কোথায় মন্তব্য করছে

  • Loading...
টিউনারপেজ সার্ভিসিং সেন্টার টিউনারপেজ টুলবার

স্বাগতম Tunerpage

প্রবেশ করুণ

আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন?

নিবন্ধন করুন

(স্পেস ছাড়া ইংলিশে ইউসারনেম দিন)

আমন্ত্রণ বার্তা

সম্মানিত ভিজিটর, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাংলা প্রযুক্তির মূলক ব্লগ টিউনারপেজে আপনাকে সালাম এবং স্বাগতম। অবশ্যই নীতিমালা পড়ে রেজিস্ট্রেশন করবেন।নতুন পোস্ট ও মন্তব্য দ্বারা টিজেদের উৎসাহিত করুন। ধন্যবাদ :)