ইন্টারনেট এক্সপ্লোরারের ত্রুটি নিয়ে সতর্কবার্তা মাইক্রোসফটের ফেসবুক শেয়ার

ইন্টারনেট ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের নিরাপত্তা ব্যবস্থার ছোট একটি খুঁতের সুযোগ নিয়ে সাইবার ক্রিমিনালরা অপরাধমূলক কাজ করতে পারে বলে সতর্ক করে দিলো মাইক্রোসফট। খবর গার্ডিয়ান-এর। মাইক্রোসফট জানিয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরার সেভেন, এইট এবং নাইন ভার্সনগুলোর নিরাপত্তা ব্যবস্থার ওই খুঁতটি ব্যবহার করে ইতোমধ্যেই উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমের পিসি আক্রমণ করেছে হ্যাকাররা। ইন্টারনেট এক্সপ্লোরের নিরাপত্তা ব্যবস্থার ওই খুঁতটি বন্ধ করতে নতুন একটি সিকিউরিটি সফটওয়্যার বানিয়েছে মাইক্রোসফট। নতুন সিকিউরিটি সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীরা। ইন্টারনেট এক্সপ্লোরারের নিরাপত্তা ব্যবস্থার খুঁতটি আবিষ্কার করেন লুক্সেমবার্গের সিকিউরিটি রিসার্চার এরিক রোমাং।

নিজের পিসিতে ‘পয়জন আইভি’ নামের একটি ভাইরাসের অস্তিত্ব আবিষ্কার করার পর, ভাইরাসটির উৎস নিয়ে অনুসন্ধান করতে গিয়ে ইন্টারনেট এক্সপ্লোরারের খুঁতটি খুঁজে পান রোমাং। কোনো পিসি থেকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করতে এবং পুরো পিসির নিয়ন্ত্রণ দখল করে নিতে পয়জন আইভি ভাইরাসটি ব্যবহার করে হ্যাকাররা।

>> পূর্বে এখানে প্রকাশিত <<

profilepicture ইন্টারনেট এক্সপ্লোরারের ত্রুটি নিয়ে সতর্কবার্তা মাইক্রোসফটের

পোষ্টটি লিখেছেন টিজে - আকাশ

এই ব্লগে 20 টি পোষ্ট লিখেছেন .

অতি সাধারন একজন!

পোষ্টের ট্যাগ সমুহ:  , ,

টিউন সম্পর্কে মতামত

  1. আশা করি আগামিতে আরো বড় এবং বিস্তারিত পোস্ট করবেন।

  2. koykdin agei ami eitar sikar hoicilam, pc setup dia rokkha paichi. upload korte korte amar net bekar koira dicilo

  3. খুব সুন্দর একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ l

  4. ধন্যবাদ এ বিষয় টি আমাদের মাঝে শেয়ার করার জন্য|

  5. ইন্টারনেট এক্সপ্লোরার বাজে জিনিস

টিউন সম্পর্কে মতামত দিন

মতামত দিতে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। অথবা সোশ্যাল নেটওয়ার্ক দ্বারা চট জলদি লগইন করুন উপরের প্রবেশ মেনু থেকে।

কে কোথায় মন্তব্য করছে

  • Loading...
টিউনারপেজ সার্ভিসিং সেন্টার টিউনারপেজ টুলবার

স্বাগতম Tunerpage

প্রবেশ করুণ

আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন?

নিবন্ধন করুন

(স্পেস ছাড়া ইংলিশে ইউসারনেম দিন)

আমন্ত্রণ বার্তা

সম্মানিত ভিজিটর, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাংলা প্রযুক্তির মূলক ব্লগ টিউনারপেজে আপনাকে সালাম এবং স্বাগতম। অবশ্যই নীতিমালা পড়ে রেজিস্ট্রেশন করবেন।নতুন পোস্ট ও মন্তব্য দ্বারা টিজেদের উৎসাহিত করুন। ধন্যবাদ :)