
প্রিয় টিউন প্রতি ক্লিকে নতুন কিছু যাদুর বাক্সে
এ বিষয়ে অনেকে অনেক ভাবে পোস্ট করেছে তার পরেও আমি ভাল করে দেখানের চেষ্টা করছি।
দুটি পদ্ধতির কথা জানাবো। একটি উন্ডোজের যে কোন অপারেটিং সিস্টেম এ কাজ করবে এবং অপরটি শুধুমাত্র উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ সেভেন এ কাজ করবে।
প্রথমে এ বিষয়ে একটু ধারনা থাকা দরকার। মাইক্রোসফট উইন্ডোজ কম্পিউটারের কাজের জন্য দুটি মেমোরি ব্যবহার করে:
১. Physical Memory (যা আমাদের কাছে র্যাম হিসেবে পরিচিত)
২. Page File (এটি একটি ভার্চুয়াল মেমোরি ফাইল, যা হার্ডডিস্ক এ স্টোর করা থাকে)
Physical Memory যখন সম্পুর্ণ হয়ে যায় তখন অতিরিক্ত মেমোরি হিসেবে Virtual Memory ব্যবহৃত হয়। উল্লেখ্য যে Physical Memory, Virtual Memory অপেক্ষা দ্রুত কাজ করে এবং Virtual Memory, Physical Memory অপেক্ষা কম গতি সম্পন্ন।
আপনে খুব সহজেই ফ্ল্যাশ ড্রাইভকে Page File হিসেবে ব্যবহার করতে পারেন।
# আপনার পেনড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভটিকে কম্পিউটারে কানেক্ট করুন। [ড্রাইভটি নুন্যতম ১ গিগাবাইটের হতে হবে। তবে ৪ গিগাবাইট হলে সবচেয়ে ভাল হয়]
# My Computer আইকনে রাইট ক্লিক করুন এবং Properties এ যান। অথবা মাই কম্পিউটারে প্রবেশ করে যেকোন খালি জায়গায় রাইট বাটন ক্লিক করেও এটি করা যায়।
# Advanced > Performance > Settings > Advanced > Change এ ক্লিক করুন।
# এখানে ডিফল্ট হিসেবে সাধারনত No paging file সিলেক্ট করা থাকে।
নিচে ছবিটি দেখুন।

# এবার আপনার পেনড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভটি সিলেক্ট করে Custom Size এ ক্লিক করুন।
# Initial size এবং Maximum size এ একই সংখ্যা লিখুন। আপনি যতটুকু জায়গা র্যাম হিসেবে ব্যবহার করতে চান এখানে সেটাই লিখতে হবে।
# উইন্ডোজের ৫ মেগাবাইট ফ্রি জায়গার প্রয়োজন হয়। তাই Initial size এবং Maximum size এ Available Space থেকে নুন্যতম ৫ মেগাবাইট কম লিখতে হবে। অর্থাৎ আপনার পেন ড্রাইভে যতটুকু জায়গা রয়েছে তার চাইতে ৫-১০ মেগাবাইট কম লিখুন।
# এবার Apply, OK এবং OK দিয়ে কম্পিউটারটি Restart করুন।
উল্লেখ্য যে আপনি এই পদ্ধতিতে হার্ডডিস্কের ফ্রি স্পেসকেও Page File হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে এটি কম গতিসম্পন্ন হওয়ায় কমপক্ষে ৮ গিগাবাইট মেমোরি ব্যবহার করলে ভাল ফল পাবেন।
উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ সেভেন এ মাইক্রোসফট প্রযুক্তির বিশ্বে একটি নতুন প্রযুক্তির সাথে আমাদের পরিচয় করিয়েছে। তা হল Ready Boost Technology. এটির সাহায্যে পেনড্রাইভ বা যে কোন ফ্ল্যাশ ড্রাইভকে কম্পিউটারের তৃতীয় মেমোরি হিসেবে ব্যবহার করা যায়।
Ready Boost অ্যাকটিভেট করতে হলে প্রথমে আপনার পেনড্রাইভ অথবা ফ্ল্যাশ ড্রাইভকে কম্পিউটারে কানেক্ট করুন এবং নিচের ধাপগুলো অনুসরন করুন:
# My Computer ওপেন করুন।
# Removable Disk Drive টির Properties এ যান।
# Ready Boost ট্যাবটিতে ক্লিক করুন।
# আপনি যতটুকু জায়গা মেমোরি হিসেবে ব্যবহার করতে চান তা সিলেক্ট করে Ready Boost Enable করুন।
এই বিষয়গুলো লক্ষ করুন:
# আপনি Ready Boost ব্যবহার করুন আর নাই করুন, উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ সেভেন আপনার কম্পিইটারে ব্যবহারের জন্য নুন্যতম ৫১২ মেগাবাইট র্যাম থাকা প্রয়োজন। উল্লেখ্য যে, ১ গিগাবাইট র্যাম থাকলে ভাল হয়।
# আপনি যখন পেনড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভকে মেমোরি হিসেবে ব্যবহার করবেন, তখন আপনার সিলেক্ট করা জায়গাটুকু ফাইল স্টোরেজের জন্য ব্যবহার করতে পারবেন না।
# যদি আপনার ডিভাইসটিতে Ready Boost অ্যাকটিভেট করা না যায়, তাহলে আপনার ডিভাইসটিতে Ready Boost অ্যাকটিভেট করার জন্য নুন্যতম ডাটা ট্রান্সফার রেট (২ মেগাবাইট প্রতি সেকেন্ড) এর ঘাটতি রয়েছে। তাই আপনার ডিভাইসটি Ready Boost সাপোর্ট করেনা।
সাধারনত সনির এম ২ মেমোরি কার্ড যা সকল সনি এরিকসন মোবাইলৈ ব্যবহৃত হয় তা Ready Boost সাপোর্ট করেনা। কারন এম ২ কার্ডের ডাটা ট্রান্সফার রেট ২ মেগাবাইটের কম। তবে এখনকার বেশিরভাগ মেমোরি কার্ড, পেনড্রাইভ এবং ফ্ল্যাশ ড্রাইভ ই Ready Boost সাপোর্ট করে।
Join us as we spread the word.
windows er kono problem ki hobe
এতে উইন্ডোজের কোন সমস্যা হবে না।
আর faroque ভাই, আপনার লেখাটি চরম হয়েছে। ও! আরেকটা কথা এটা কি ধারাবাহিক হবে, নাকি এখানেই শেষ?
এটা ধারাবাহিক হবে না তবে আরেকটা নিয়ম পোস্ট করবো এ বিষয়ে। অনির্বাচিত টিউনার ভাই আপনাকে ধন্যবাদ।
মনে হয় না।
মনে হয় না ।
ভাই আমি ভিস্তা ব্যাবহার করি।আপনি বলেছেন “আপনি যতটুকু জায়গা মেমোরি হিসেবে ব্যবহার করতে চান তা সিলেক্ট করে Ready Boost Enable করুন”।কিন্তু ভাই আমি এমন কিছু তো ready boost এ পাচ্ছি না যেখানে কতটুকু Ram হিসাবে ব্যাবহার করবো তা সিলেক্ট করবো।ওখানে সুদু লেখা stop retesting when i plug it.
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট পেশ করার জন্য……………
এটি করলে কি কম্পিউটার এ থাকা ram ও একসাথে কাজ করবে ?
ধুর মিয়া…।।
ধুর মিয়া
accha pen drive ar joto tuko jaiga “ram” hisabe use krbo, dhoren 1GB use krlam. pore oi toto tuk pen drive ar (1Gb) jaiga te ki ami kono file store krte parbo???
অনেক কাজের টিউন।
আপনাকে অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
amar computer er ram e problem hole ki ami
ram ta khule pendrive k eivabe RAM hisabe use korte parbo.
thnx
ভাই, আমার চোট ভাই দরেমন কার্টুন দেকতে চাই দব্ন্লাদ লিঙ্ক দেন.
আমি এই টিউন থেকে অনেক উপকৃত হয়েছি…………….খুবই ভালো টিউন….
আমি কিন্তু ভাই অনেক উপকার paichi
ধন্যবাদ সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য
অনেক ভালো tune , আশা করি পরবর্তিতে আরো ভালো tune পাব .