
প্রিয় টিউন প্রতি ক্লিকে নতুন কিছু যাদুর বাক্সে
বাংলাতে একই সাথে প্রযুক্তি এবং সৃষ্টিশীল ব্লগিংকে এগিয়ে নিতে এবং বাংলাকে ইন্টারনেট বিশ্বে প্রথম সারিতে তুলে ধরতে নতুন করে আত্মপ্রকাশ করল “টেকস্পেট” । বর্তমানে এটি আলফা ভার্সনে আছে। টেকস্পেট একই সাথে টেকি,নন-টেকি,ভিজিটর সকল এর জন্য সুবিধাজনক শক্তিশালী প্লাটফরম যেখানে সকল “স্পেটার” পারেন সমান সুযোগ ও উৎসাহ। টেকস্পেট কোন ব্যাক্তি মালিকানাধীন ব্লগ নয়। এটি আপনার-আমার সকলের ব্লগ।এই সাইটের হোস্টিং ও ডোমেইন প্রোভাইডার সোচিপহোস্ট ।
টেকস্পেটে কেন ব্লগিং করবেন?
আপনারা হয়তো লক্ষ্য করবেন বাংলা অন্যান্য অনেক বাংলা ব্লগ আছে সেখানে বিভিন্ন ধরণের সমস্যার মুখোমুখি হন আপনারা। যেমন সার্ভার সমস্যা, মডারেশন টিমের স্বজনপ্রীতি-অদক্ষতা, অব্যবস্থাপনা, ভুলে ভরা লেখা,অনৈতিক-অশ্লীল লেখা, অহেতুক লেখা যা অনেকসময় বিরক্তিকর। ইনশাআল্লাহ টেকস্পেটে এই সমস্যাগুলো পরিহার করে এবং দক্ষতার সহিত মডারেশন করা হবে। মডারেশান টিমের কোন সিদ্ধান্ত যদি আপনি ভুল মনে করেন তবে তা সাইট এডমিনদের জানাতে পারবেন এবং এডমিন টিম অভিযোগটি নিস্পত্তি করবেন।এছাড়া নন-টেকী লেখাগুলোর জন্য আছে আলাদা বিভাগ।
আপনার মতামত
বর্তমানে সাইটটির আলফা ভার্সন চলছে। সাইটকে কিভাবে আরো সুন্দর এবং আকর্ষনীয়,গ্রহনযোগ্য করা যায় সেই সম্পর্কে মতামত বা পরামর্শ আমাদের জানান। একটি সাইটের প্রান এর ব্লগার এবং ভিজিটররা, তাই আপনাদের সবার মূল্যবান মতামত আশাকরি।
ভবিষ্যত পরিকল্পনাঃ
১। টেকস্পেটের উদ্দোগে নিজস্ব ব্রান্ডের ল্যাপটপ ও অন্যান্য ইলেক্টনিক্স পন্যের বিপনন যেটার মালিক বা মার্কেটিং সবকিছুর মুলে থাকবেন এর স্পেটাররা (ব্লগাররা)।
২। টেকস্পেটের উদ্যোগে অনলাইনে ফ্রিল্যান্সিং গ্রুপ করা এবং বিভিন্ন সেমিনার,ওয়ার্কশপ করে নতুন নতুন প্রতিভা বের করে আনা যার সব করবেন এর ব্লগারাই।
৩। এছাড়া আরো ব্যাপক কর্মপরিকল্পনা।
সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটি আমরা বলতে চাই সেটি হল, টেকস্পেট কারো ব্যাক্তিগত ব্লগ বা এর পরিচালনায় কোন একক ব্যাক্তি নেই। তাই এখানে কারো ব্যাক্তিগত সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে হবে না। সর্বপোরি এই ব্যানারে আমরা একটি গ্রুপ করতে চাই যেটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে এবং প্রয়োজনে অন্যান্য সংস্থা বা টীমকে সাহায্য করবে। যেমন,টেকস্পেট এর ব্যানারে ফ্রিল্যান্সিং গ্রুপ,লিনাক্স লোকো টিম,ডেভেলপার গ্রুপ ছাড়াও বিভিন্ন কাজ।
সুন্দর গুছালো একটা সাইট। দারুণ ভালো লাগছে
সবচে ভালো লাগছে মন্তব্য করতে রেজি করতে হয় না। এই পধতি টাই একটা সাইটে মন্তব্য পাউয়ার জন্য বেষ্ট সিস্টেম
ধন্যবাদ।সামনে আরো কিছু আকর্ষনীয় ফিচার যুক্ত করা হবে।
দেখে আসলাম ব্লগ_টা, ভালই লাগল দেখে, বাংলায় প্রযুক্তি সম্পর্কে জানা ; মাতৃভাষায় কোন কিছুকে বোঝতে পারা জানতে পারার মজাই আলাদা । তবে ব্লগ টি দেখতে তেমন সুন্দর লাগেনি আমার কাছে, যদিও তাদের উদ্দেশ্য প্রযুক্তিকে বাংলায় প্রসারিত করা ; তবুও আশা করি চোখের সৌন্দর্যের ব্যাপারটা যেন তারা উপলদ্ধি করতে পারে ।
কিভাবে করলে আরো ভাল হয় সেটি সম্পর্কে আপনাদের মতামত পেলে আরো ভাল হয়।সাইট আপাতত আলফা ভার্সনে আছে।ফাইনাল ভার্সনে আরো আকর্ষনীয় করে তোলা হবে।
নাঈম ভাইয়ের ব্লগ। খাইছে আমারে। আমি আপনার ফ্রীল্যান্সিং গ্রুপে থাকতে চাই। টিপিতে ধারাবাহিক পোস্ট লিখেছি ওডেস্ক নিয়ে। একটা সমস্যা, এই টিউনের টেকস্পেট ও স্পেটার এর লিঙ্ক টিউনারপেজের লিঙ্ক হয়ে গেছে। একটু চেঞ্জ করিয়েন। আর যোগাযোগ রাখব অবশ্যই !!!
এটা ঠিক ছিলো কিন্তু কেউ একজন পরিবর্তন করে দিয়েছে।
আশাকরি নিয়মিত আপনাকে সাথে পাব।
আমিও আপনাকে পাশে পেতে চাই। প্রয়োজনে অবশ্যই আমাকে কাছে পাবেন।
আপনার লিংক ঠিক ছিল না। আমি আপনার পোষ্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই দেখেছি। কিন্তু আমার নেটের সমস্যা থাকার কারণে আমি মন্তব্য করতে পারি নি।
মডারেটররা কিছুই করে নি। যা করেছেন, তা হল এই পোষ্টের লেখক।
আমি মডারেটর কে জিজ্ঞাস করেছিলাম ও আমার খুবই ভাল বন্ধু। ও বলেছে করে নি। তাহলে কে করেছে? এটার মূল লেখক ছাড়া কেউ ই করে নি। আপনি ভাল করে মনে করে দেখুন।
ধন্যবাদ
লিংক তখনেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে যখন আমি টাইপ করে বা ম্যানুয়েলী লিংক এন্টার করি তাহলে।কিন্তু আমি টেকস্পেটের লেখাটা এইচটিএমএল পুরোপুরি এখানে কপি করে পেষ্ট করেছি।আমি একটা বিরাট ভুল করেছি আমার পোস্টের লাষ্ট এডিটর কে তা না দেখে পোস্ট আপডেট করে।তাহলে হয়তো বলতে পারতাম।ওকে যদি ভুলে হয়ে থাকে তাহলে সমস্যা নাই।
খুব সুন্দর সাইট। দেখে ভালো লাগল। অনেক ধন্যবাদ। কিন্তু আমি একটা ব্যাপারে বুঝতে পারছি না সেটা হল প্রতিটা সাইট বা ব্লগের একটা হোমপেজ আইকন ওপরে দেওয়া থাকে টেকস্পেট -এ সেটা পেলাম না।
হোমের জায়গায় প্রথম পাতা লেখা আছে এছাড়া ব্যানারে ক্লিক করলে হোমে সরাসরি চলে যাবে।আলফা থেকে ফাইনাল ভার্সনে জিনিষগুলো আরো ঘুচিয়ে আনা হবে।ধন্যবাদ কমেন্টের জন্য।
সাইটটা অনেক ভাল লাগল
ধন্যবাদ নাইম ভাই
ধন্যবাদ আজব ভাই।আশাকরি আপনাকে নিয়মিত পাশে পাব।
টিউনে লিঙ্ক পেলাম না । অন্যখান থেকে সংগ্রহ করে ঘুরে আসলাম । ভালই মনে হচ্ছে ।
সাইন আপ না কইরা মন্তব্য টা চরম হইছে। আমি একটা মারছি আরকি
হায় হায় ওই সাইটে একাউন্ট খুলতে গিয়া দেখি আমি আগে থেকেই সেইখানে আছি, খেলুম না !
চমৎকার একটা সাইট !
বি.দ্রঃ এই টিউন যে বা যারা মডিফাই করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ! এই অনাকাঙ্খিত ভুলের জন্য আমি এবং পুরো টিউনারপেজ অত্যন্ত দুঃখিত !
নিশাচর নাইম ভাই, আমি ভালো ভাবে খবর নিয়ে নিয়েছি ! এইটা কোন এডমিন বা মডারেশন বোর্ড ইডিট করে নাই !
লেখাটা প্রথম যখন পোস্ট করা হয় তখন ই এতে লিঙ্ক এর এই হাল ছিলো ! খুব সম্ভবত আপনি ভুলে এইটা করে ফেলেছিলেন !
আমি একবার একটা কাজ এ যেখানে আমার গ্রাফিক্সের পোর্টফলিয় দেখাতে হবে ভুল কইরা আমি নিজের পোর্টফলিয় দিয়া দিছি, পরে তো আমি হাউ কাউ করতেছি, লাস্টে নিজে চেক করে দেখি নিজেই ভুল করেছিলাম, সেদিন এক আপু যেই লজ্জা দিছিলেন তা মনে পড়লে আজো
উপরে উত্তর দিয়েছি ভাই।
নিশাচর ভাই নিজে থেকে এইটা করবেন না, তিনি সেরকম মানুষ না, এদিকে টিউনারপেজ এইরকম কাজ করবে তা কোনবস্থাতেই সম্ভব না ! তবে ভাই ভুল হতে কতোক্ষন ! আল্লার বান্দারা সবাই প্রতি মুহুর্তে কতো ভুল করে যাচ্ছে নিজের জানতে এবং অজান্তে ! সেই তুলনায় এইটা তো ছোট্ট ভুল !
যুক্তির খাতিরে ধরে নিলাম কোন এক পক্ষ ভুল করেছে, সেক্ষেত্রে কি আমাদের উচিত না তার ভুলটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা ?
যেই ভুল করে থাকুক, আশা করি ব্যাপারটা সবাই ভুলে যাবেন, কেনোনা টিউনারপেজ যে মহৎ উদ্দেশ্য নিয়ে সামনে যাচ্ছে, হয়তো ঠিক সেরকম এক মহৎ উদ্দেশ্য নিয়ে সামনে যাচ্ছে টেকস্পেট !
আমরা সবাই যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু এতো কিছু দেখি না, আমরা দেখি যে টেকস্পেট ও যা টিউনারপেজ ও তা, দুইটাই টেকনোলজি সাইট ! তাই কেউ নিশ্চই তার সহযাত্রীদের সাথে এমনটা ভুলেও করবে না !
একটা কথা বলি, সবাই কিভাবে দেখবেন জানি না, তবে আমার মতে টেকস্পেট এবং টিউনারপেজ কেউ কারো ক্ষতি যেহুতু করতেছে না, সেহুতু তারা নিজেরা এক সাথে কি পথ চলতে পারে না ? তাহলে আমরা সাধারণ মানুষেরা এ থেকে উপকৃত হতাম আরো বেশি, তাই নয় কি ?
ভালই তো লাগল।
ধন্যবাদ।আশাকরি নিয়মিত সাথে পাব।
ভালই লাগলো! আরো দেখি!
valo laglo….and reg kore nilam…..asa kori kage lagbe…
সুন্দর তো
দন্য বাদ