ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই সিস্টেম (IPS) রক্ষণাবেক্ষণ ফেসবুক শেয়ার

আসাসালামু আলাইকুম,

আশা করি সবাই ভাল আছেন। টিউনার পেজ  এ  আমার প্রথম পোস্ট। ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

বর্তমান সময়ে আমরা অনেকই আমাদের বাসায়   ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই সিস্টেম (আই,পি,এস) ব্যবহার করে থাকি।

 

আমাদের দেশে যে ভাবে লোডশেডিং হয় তাতে আইপিএস এর প্রতি এএক্সট্রা যত্ন না নিলে কয়েক দিন পর পরই আইপিএস গুলো অকেজ হয়ে পরে। কিছু সাধারন নিয়ম কানুন মেনে চললে এটা আপনাকে কয়েক বছর পর্যন্ত সেবা দিতে পারে।

বাজারে অনেক ধরনের আইপিএস পাওয়া যায়, এর মধ্যে কিছু নামকরা ব্র্যান্ড আবার অনেক লোকাল ব্র্যান্ড এর আইপিএস ও রয়েছে। আই, পি ,এস  এর ক্ষেত্রে ব্র্যান্ড বা নন ব্র্যান্ড  কোন প্রভাব ফেলতে পারে না। তবে যে আই,পি,এস ই কিনুন না কেন কেনার সময় কছু বিষয় খেয়াল রাখলেই হয়।

১। আই,পি,এস এর সঠিক ওয়াট কত

২।  আইপিএস এর সর্বনিম্ন ইনপুট ভোল্টেজ কত। ( আদর্শ ভোল্টেজ ১৪০)

৩। আই, পি,এস   কত  এম্প্যারএ ব্যাটারি চার্জ করে । ( আদর্শ এম্প্যার  ১২)

৪। চার্জ রিলে দ্বারা নিয়ন্ত্রিত নাকি (SCR) দ্বারা     (SCR চার্জ পদ্ধতি সবচাইতে ভাল  এবং এতে সঠিক ভোল্টেজে চার্জ হয়     ও ব্যটারি অবেক দিন ভালো থাকে)

৫। আইপিএস ওভার লোড প্রোটেক্ট কিনা।

৬। আই পি এস এর ওভার চার্জ কাটিং ভোল্টেজ কত  ( আদর্শ ভোল্টেজ ১২.৮ বা এর কাছাকাছি।

এই তো গেলো আইপিএস কেনার সময় কিছু খেয়াল রাখার মত বিষয় সমূহ। এবার আসুন জেনে নেই কিভাবে আপিএস এর যত্ন নিতে হয়। আমারা সাধারানত আইপিএস নিয়ে যে সমস্যায় বেশি পরি তা হলো ব্যকাপ সমস্যা। এই ধরনের সমস্যা হলে  আমাদের যা করতে হবে তা হল-

১। বাসার মেইন ভোল্টেজ পরীক্ষা করা।

২। ব্যটারির সাথে আইপিএস এর সংযোগ পরীক্ষা  করা।

৩। ব্যটারির এবং তারের সংযোগ এর যায়গায় কার্বন জমলে তা খুলে পরিস্কার করা।

৪।ব্যটারিতে পানি আছে কিনা তা পরীক্ষা করা। (ব্যটারির চার্জ ভোল্টেজ ঠিক না থাকলে পানি শুকিয়ে যায় )

অনেক রাত হইছে  তাই এই পর্যন্তই যদি ভাল লাগে  আওয়াজ দিয়েন তাইলে এ রকম আর বিষয় নিয়ে  বিশদ আলোচনা করবো। এমনও হতে পারে আপনাদের কে হয়ত আইপিএস বানানো শিখিয়ে দিয়েছি……………………………………

 

 

profilepicture ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই সিস্টেম (IPS) রক্ষণাবেক্ষণ

পোষ্টটি লিখেছেন টিজে - razib_nm

নিয়াজ মোরশেদ এই ব্লগে 2 টি পোষ্ট লিখেছেন .

টিউন সম্পর্কে মতামত

  1. অনেক ভাল টিপস। এগুলো জানা ছিল না।
    উপকারে আসবে।
    ধন্যবাদ।

  2. ভাই খুব ভালো লাগলো এই বিষয় গুলো জেনে ।
    UPS কিনবো তাই এর সম্বন্ধে কিছু টিপস দিলে উপকার হবে ।
    ধন্যবাদ ।

    1. আমাদের দেশে বর্তমানে যে সমস্ত সস্তা চাইনিজ ইউপিএস পাওয়া যায় তা কম্পিউটার এর জন্য অত্যান্ত বিপদজনক। সাধারনত ইউপিএস তৈরী করা হয় বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ দেয়ার জন্য কিন্তু চায়না পণ্ডিত গুলা ব্যাকআপ এর সাথে আরও এক্সট্রা কিছু সুবিধা যোগ করে দেয়। যেগুলো কম্পিউটার এর কোন উপকার করে না বরং আরো ক্ষতি করে।যেমনঃ বর্তমানে অনেক ইউপিস এ স্ট্যবিলাইজিং সুবিধা থাকে এটা কিছু কিছু ক্ষেত্রে অনেক বিপদজনক। যেমন শহরের বাড়িতে সাধারনত ২২০ ভোল্ট সবসময় থাকে এখন এখন এই বাসায় যদি এই সস্তা ইউপিএস ব্যবহার করা হয়ে থাকে তাহলে স্ট্যবিলাইজিং এর কারনে ভোল্টেজ আরও ২২০+(+-২০)=২৪০ ভোল্ট হয়ে যায় কোন কোন ক্ষেত্রে আরও বেশি। এখন একবার চিন্তা করে দেখুন এই ভোল্ট যদি কম্পিউটার এর মধ্যে যায় তাহলে কি অবস্থা হবে। তাই অবশ্যই টাকা একটু বেশি গেলেও ইউপিস কিনবেন অবশ্যই কোন ভাল ব্র্যান্ড। আর সবচাইতে ভাল হয় যদি ইউপিএস ব্যবহার করা থেকে যদি বিরত থাকতে পারেন। কারন যত কম্পিউটার নষ্ট হয় তার মুলে থাকে এই ইউপিএস।

  3. IPS বানানোর উপর একটা টিউন করেন , তাতে আমরা কিছু শিখতে পারবো ।

  4. ভাই ভাল কোন ups এর সন্ধান পেলে আমদের অবশ্যই জানাবেন । আপনাকে ধন্যবাদ ।

টিউন সম্পর্কে মতামত দিন

মতামত দিতে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। অথবা সোশ্যাল নেটওয়ার্ক দ্বারা চট জলদি লগইন করুন উপরের প্রবেশ মেনু থেকে।

কে কোথায় মন্তব্য করছে

  • Loading...
টিউনারপেজ সার্ভিসিং সেন্টার টিউনারপেজ টুলবার

Welcome Tunerpage

প্রবেশ করুণ

আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন?

নিবন্ধন করুন

(স্পেস ছাড়া ইংলিশে ইউসারনেম দিন)

Join

Join us as we spread the word.