
প্রিয় টিউন প্রতি ক্লিকে নতুন কিছু যাদুর বাক্সে
স্বাগতম জানাচ্ছি, “আমিও হব গিটারিস্ট” গীটার শেখার ধারাবাহিক টিউটোরিয়াল এর ৫ম পর্বে। তো বন্ধুরা , সবাই আশা করি ভালোই আছেন। গত পর্বে আমি আপনাদের কিছু কর্ড দিয়েছিলাম প্র্যাকটিসের জন্য (C, Am, Em, ), আর গুটি কয়েক কর্ড শিখতে পারলেই আমরা একটি গান শুরু করতে যাচ্ছি। তাই পুরনো কর্ড গুলোর সাথে নিচের দেওয়া নতুন কর্ড গুলো দ্রুত শিখে ফেলুন।



এবার কর্ড গুলো নিচের সিরিয়াল অনুযায়ী চেঞ্জ করে করে প্র্যাকটিস করুন।
C— Cmaj7 —- C—- G (3rd fret position) —- (দুই বার)
C— Em—-E—-Am—Dm— ( দুই বার)
Dm—-F—-G—-C (3rd fret position) —– (দুইবার)
আগামী পর্বে আমরা এই কর্ড গুলো দিয়েই একটি গান গাওয়ার যোগ্যতা অর্জন করতে যাচ্ছি। তাই সেই পর্যন্ত ভাল করে কর্ড গুলোর প্র্যাকটিস চালিয়ে যান….
বি:দ্র:–পূর্বের পর্ব গুলো যদি মিস করে থাকেন , তাহলে এই পর্ব এবং এর পরবর্তী পর্ব গুলো বুঝতে পারবেন না। তাই যারা নতুন viewer , তাদেরকে পূর্ববর্তী পর্বগুলো নিচর লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ করছি।
Former Tunes—
http://www.tunerpage.com/archives/23015
http://www.tunerpage.com/archives/23674
http://www.tunerpage.com/archives/28985
http://www.tunerpage.com/archives/32461
শেষ করছি আজকের পর্ব। খুব শীঘ্রই আবার আসছি,,,………চাঁদের বুড়া
Join us as we spread the word.
আর কি কমু
কি কইবেন কইয়া ফালান তারাতারি
শুকনামুখে ধন্যবাদ দিতে মন চায়না
সামনে যদি পাইতাম । কনুই পর্যন্ত চুবাইয়া মিস্টি খাওয়াইতাম
জটিল পোষ্ট দাদা ভাই
প্রতিটি পোষ্টই চমৎকার।
ধন্যবাদ অনির্বাচিত টিউনার ভাই। আপনার পোস্ট গুলাতো থেকেই টিউন করতে উৎসাহ পেয়েছি।
ফাটাফাটি পোষ্ঠ ধন্যবাদ । । ।
আপনাকেও ধন্যবাদ।
মন চায় , মন চায় ,
গিটার শিখতে মন চায় ,
But আমার কোন গিটার নাই রে .।.।.।.।.।.।
আমারও নাই
;-(;-(;-(;-(
আমার কাছে আছে, তয় আজকেই এক বড় ভাই নিয়া গেলেন
আগে জানলে আমিই আনতাম
চমৎকার টিউন চাঁদের বুড়া ভাই। চলিয়ে জান। ধন্যবাদ।
ভাই
রিদম না শিখিয়েই গানে চলে যাবেন ??
গীটার কি এতোই সোজা মনে হয় ???
ভাই, ধন্যবাদ আপনার অতীব সুন্দর খোঁচা মারা কমেন্টস্ এর জন্য। আমার মাথায় নিশ্চয় আছে কখন Rhythm দিব, কখন Scale দিব কিংবা কখন Chord Progression দিব। শুধু মাত্র “গ” শিখেই নিশ্চয় আমি গীটার শেখানোর মত টিউটোরিয়াল শুরু করিনি। So, আমাকে আমার মত করে শেখাতে দিন। আর গীটার শেখা কি এত সোজা!!!!! আপনি তা জানতে চেয়েছেন। সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার শ্রম , মেধা , এবং চর্চার উপর। চেষ্টা করে দেখুন কঠিন লাগবে না । আপনার মন্তব্যে আরও অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ।
আমার মনে হয়, বুড়া ভাই ঠিক কথায় বলছেন। আমি ব্যক্তিগত ভাবে ওনাকে চিনি এবং ওনি একটি ব্যন্ডের সাথেও জড়িত। ওনার ব্যস্ততার মাঝে যে আমাদের টিউনার পেইজে গীটার শেখার টিউটোরিয়াল চালিয়ে যাচ্ছেন, সেটা সত্যই আমাদের টিউনার পেইজের জন্য অনেক বড় পাওয়া