প্রকৃতির রহ্স্য !! ফেসবুক শেয়ার

আইনস্টাইনকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি বিস্মিত হয়েছেন, এমন কোন ব্যাপার আছে কি?
আইনস্টাইন মৃদু হেসে বলেছিলেন, রহস্য তো সবখানেই লুকিয়ে রয়েছে। একটি প্রজাপতি তার পাখার রঙ তৈরি করতে লক্ষ লক্ষ বছর পার করেছে। একটি পাখি তার গলায় গানের সুর ধরতে লক্ষ লক্ষ বছর পার করেছে। এর চেয়ে বড় বিস্ময় পৃথিবীতে আর কী থাকতে পারে? প্রকৃতি জগতের সকল কিছুতেই অপরিসীম রহস্য ছড়িয়ে রয়েছে।

কথাটা খুব সত্যি।

মানুষের পক্ষে যেটা তৈরি করা সম্ভব নয়, সেটাই হচ্ছে প্রকৃতি। প্রকৃতির রহস্যের কোন শেষ নেই। আমরা যারা এযুগের ছেলেমেয়ে, যারা স্যাটেলাইট টিভি দেখে অভ্যস্ত, মোবাইল ফোন নিয়ে মেতে থাকি, ধুমধাড়াক্কা গানের ডামাডোলে গা ভাসিয়েছি, তাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছে প্রকৃতির রহস্য।

প্রকৃতিপ্রেম বলে একটা শব্দ আছে। একটি ফুলের রঙ, গাছের পাতার রিনিঝিনি, কাঠবেড়ালির নাচন, ফড়িঙের ওড়াউড়ি, বৃষ্টির দুপুর, শীতের সকাল, নদীর ঢেউয়ের দোলা, দোয়েলের শিস, সর্ষেখেতের হলুদ, পথের পাশে ফুটে থাকা আকন্দ ফুল, রাতের আকাশে ওঠা গোল চাঁদ, বাঁশঝোপে জোনাকির আলো, শরতের নীল আকাশ, পুকুরে জিওল মাছের ঘাই, বৃষ্টির মধ্যে বেড়ে ওঠা লকলকে সবুজ ঘাস, টমেটোর লাল, লাউয়ের সবুজ, নারকেল পাতার ঝিরিঝিরি কাঁপন, বাতাসের মৃদুমন্দ পরশ, নীলকণ্ঠ পাখির গলার নীল রঙ, বাগানবিলাস ফুলের উজ্জ্বলতা…এইসব টুকরো টুকরো হাজারও দৃশ্য প্রকৃতির অংশ।

আমাদের দেখার চোখ হারিয়ে যাচ্ছে, মুগ্ধ হওয়ার মন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যন্ত্র হয়ে বেড়ে উঠছি।

আসুন না, আমরা সবাই তৈরি করি পথের পাঁচালির অপুর মত মুগ্ধ চোখ।

profilepicture প্রকৃতির রহ্স্য !!

পোষ্টটি লিখেছেন টিজে - shouravilu

এই ব্লগে 32 টি পোষ্ট লিখেছেন .

admin of http://www.techtipshelp.com/

টিউন সম্পর্কে মতামত

  1. এক অবাস্তবতার বাস্তব শিকলে বন্দী আমরা পারব কি সেই শিকল ছিন্ন করতে???????????????

টিউন সম্পর্কে মতামত দিন

মতামত দিতে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। অথবা সোশ্যাল নেটওয়ার্ক দ্বারা চট জলদি লগইন করুন উপরের প্রবেশ মেনু থেকে।

কে কোথায় মন্তব্য করছে

  • Loading...
টিউনারপেজ সার্ভিসিং সেন্টার টিউনারপেজ টুলবার

স্বাগতম Tunerpage

প্রবেশ করুণ

আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন?

নিবন্ধন করুন

(স্পেস ছাড়া ইংলিশে ইউসারনেম দিন)

আমন্ত্রণ বার্তা

সম্মানিত ভিজিটর, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাংলা প্রযুক্তির মূলক ব্লগ টিউনারপেজে আপনাকে সালাম এবং স্বাগতম। অবশ্যই নীতিমালা পড়ে রেজিস্ট্রেশন করবেন।নতুন পোস্ট ও মন্তব্য দ্বারা টিজেদের উৎসাহিত করুন। ধন্যবাদ :)