
প্রিয় টিউন প্রতি ক্লিকে নতুন কিছু যাদুর বাক্সে
আমার দেশ আমার গর্ব। আমার ভাষা আমার অহংকার । বাংলাদেশের প্রতিটি মানুষ টেকনোলজি বিষয়ে আরো জানুক, তাদের জানার পিপাসা আরো বাড়ুক। এই উদ্দেশ্যেই আসলে টিউনারপেজের যাত্রা শুরু গত ২১শে ফেব্রুয়ারি’ ২০১১ তে। ইতিমধ্যে ব্লগটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা ব্লগে পরিণীত হয়েছে আপনাদের সকলের ভালবাসায়। আমরা আসলেই চাচ্ছি একটি সাইট দিয়ে টেকনোলজি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া যাক। আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষের সাহায্য করা। তাদের কাছে আরো সুন্দর ও সহজভাবে টেকনোলজিকে তুলে ধরা।
টিউনারপেজ যখন নিজের পায়ে দাঁড়াবে, টিউনারপেজের একটি সাহায্য বিভাগ থাকবে সেখানে যে যা পারুক সাহায্য করবে, সেই সাহায্যের অর্থ দেয়া হবে শীতের সময় রাস্তার পাশে যারা চাপা আর্তনাদ করে তাদের জন্য, গরমের সময় যারা এক ফোঁটা পানির পিপাসায় হাহাকার করে তাদের জন্য, মা বাবা ছাড়া যারা দুনিয়ায় একা থাকে সেই এতিমদের জন্য, বুড়ো হবার পর যেই সকল মা, বাবা দের ছুড়ে ফেলে দেয়া হয় বৃদ্ধাশ্রমে তাদের জন্য। আমরা কাজ করব সবার জন্য। যারা চির বঞ্চিত করুণ বাস্তবতার শিকার। আমরা সবাই এক সময় একজোট হয়ে কিছু না করতে পারলেও এগিয়ে যাব সেই নিরীহ মানুষের পাশে। কি আপনি দাঁড়াবেন না পাশে? পারবেন না আপনার একদিনের মোবাইল বিল অথবা ফাস্ট ফুডের আড্ডায় খরচ হয়ে যাওয়া অর্থের একটি ভাগ সেই মানুষ গুলোকে দিতে? আপনার উত্তরের আশায় অনেক গুলো করুণ মুখ চেয়ে আছে।
টিউনারপেজ এ কপি-পেস্ট মূলক পোস্ট এবং যাবতীয় পোস্ট বিষয়ক ঝামেলা থেকে টিজেদের মুক্তি দেওয়ার জন্য চালু হলো “পোস্ট সংক্রান্ত কোন অভিযোগ” বাটন। পোস্ট সম্পর্কে আপনাদের যে কোন অভিযোগ থাকলে আপনি আপনার অভিযোগটি এখানে লিখে দিতে পারেন। আপনার দেওয়া অভিযোগটি সরাসরি এডমিন এর কাছে চলে যাবে। এডমিন আপনার অভিযোগটি গুরুত্বের সাথে বিবেচনা করে যথা যথ পদক্ষেপ নিবেন। “পোস্ট সংক্রান্ত কোন অভিযোগ” বাটনে। এটি আপনি পাবেন একটি পোষ্টের শিরোনামের পাশেই।

সংক্ষিপ্ত সূচীপত্র
এখানে দেখুন একটি পোষ্টের ডানদিকেই রয়েছে বাটনটি। আপনি প্রথমে “এই পোস্ট সংক্রান্ত কোন অভিযোগ?” বাটনে ক্লিক করুন। তাহলে একটি ছোট পর্দা খুলবে।
টিউন এ যদি কোন লিঙ্ক কাজ না করে তাহলে আপনি এই অপশানটি সিলেক্ট করে আপনার অভিযোগটি লিখুন। তারপরে “অভিযোগ দিন” এই বাটুন এ ক্লিক করুন তাহলেই আপনার অভিযোগটি এডমিন এর কাছে চলে যাবে।

পোষ্টটি যদি বিস্তারিত না হয়/ কিছু লিখা ব্লগ এ করে বিস্তারিত পোষ্ট এর জন্য অন্য একটি ব্লগ এর লিঙ্ক ধরিয়ে দিলে আপনারা “বিস্তারিত পোস্ট হয়নি” এই অপশনটি সিলেক্ট করে আপনার অভিযোগটি লিখুন। তারপরে “অভিযোগ দিন” এই বাটন এ ক্লিক করুন তাহলেই আপনার অভিযোগটি এডমিন এর কাছে চলে যাবে।

একই পোস্ট একাধিক বার হলে এই অপশনটি সিলেক্ট করে আপনার অভিযোগটি লিখুন, পারলে একাধিক পোস্ট এর লিঙ্কটি দিন। তারপরে “অভিযোগ দিন” এই বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার অভিযোগটি এডমিন এর কাছে চলে যাবে।

যদি কপি-পেস্ট পোস্টিং হয় তাহলে এই অপশনটি সিলেক্ট করে আপনার অভিযোগটি লিখুন। সাথে কষ্ট করে মূল সূত্রের লিঙ্কটি দিন। তারপরে “অভিযোগ দিন” এই বাটন এ ক্লিক করুন তাহলেই আপনার অভিযোগটি এডমিন এর কাছে চলে যাবে।

পোষ্ট সম্পর্কে অন্য যে কোন অভিযোগ বা মন্তব্য থাকলে এই অপশনটি সিলেক্ট করে আপনার অভিযোগটি/মন্তব্যটি লিখুন। তারপরে “অভিযোগ দিন” এই বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার অভিযোগটি এডমিন এর কাছে চলে যাবে।
এছাড়াও আরও কিছু ফিচার আছে। আপনার অভিযোগ অনুসারে নির্বাচন করে অভিযোগটি করুন।
ধন্যবাদ ভালো থাকুন, সুস্থ থাকুন আপনার পাশের মানুষটিকে ভালো রাখুন ও সব সময় টিউনারপেজ এর সাথেই থাকুন।
সম্মানিত ভিজিটর, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাংলা প্রযুক্তির মূলক ব্লগ টিউনারপেজে আপনাকে সালাম এবং স্বাগতম। অবশ্যই নীতিমালা পড়ে রেজিস্ট্রেশন করবেন।নতুন পোস্ট ও মন্তব্য দ্বারা টিজেদের উৎসাহিত করুন। ধন্যবাদ :)
!দারুন!
অভিযোগের বিষয় সংশ্লিষ্ট টিজেকে জানানো হবে?
অভিযোগ সরাসরি এডমিন প্যানেলে জমা হবে…এরপর পোস্ট এডিট কিংবা প্যানডিং ইত্যাদি যাবতীয় সমাধান করা হবে প্যানেল থেকেই…এর সফচেয়ে বড সুবিধা হল অতি দ্রুততম সময়ে সমস্যার সমাধান করা
যেহেতু প্রত্যেক পোস্ট পডা এডমিনদের পক্ষে সম্ভ নয় তাই ফিচারটির সর্বোচ্চ ব্যফহার করার জন্য সবার কাছে অনুরোধ রইলো
পোস্ট পেন্ডিং করা হলে তার কারন নিশ্চয়ই জানানো হবে।?।
না তাকে জানানো হবেনা। এডমিন তার পোস্ট টিতে কোন সমস্যা থাকলে তা ঠিক করে দেওয়ার চেষ্টা করবে আর যদি কপি-পেস্ট টিউন হিসেবে প্রমাণিত হয় তাহলে টিউনটি বাতিল করা হবে। ধন্যবাদ।
হুম। তাকে জানানোর ব্যবস্থা রাখলে ভাল হত। যাতে পরবর্তীতে সেই একই ভুলের পুনরাবৃতি না ঘটে……..
“তাকে” মানে সংশ্লিষ্ট টিজে ।
এই জন্যই তো টিউনারপেজ আমার এত ভালোলাগে ।
আপনাদের জন্যই তো টিউনারপেজ
Darun
দারুন তো !!!!!!!

কখনো অভিযোগ করিনি …. এখন থেকে আর যামেলা নেই …….।
অনেক ভালো হলো.
ধন্যবাদ।
কিছু দিন যাবত এই জিনিস টা দেখতে ছিলাম ………কিন্তু বিস্তারিত জানাবার জন্যে আপনাকে……..
অনেক অনেক ধন্য+++++++++++++++++++
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
চমৎকার! আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। আপনাদের জন্যই তো এই ফিচার যোগ করা হয়েছে
দারুন । খুব সুন্দর হয়েছে ।
ধন্যবাদ
ভালো উদ্দোক. সাদুবাদ জানায় …………………………
সাথেই থাকুন। ধন্যবাদ
ভালো উদ্যোগ …..খুব সুন্দর হয়েছে
ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন
ধন্যবাদ
খুব ভালো হয়েছে।
এখন আর পোলাপাইনগুলার কাঁদাকাটি করতে হবে না । এখন ডাইরেক্ট রিপোর্ট করতে পারবো…………।