
প্রিয় টিউন প্রতি ক্লিকে নতুন কিছু যাদুর বাক্সে
সামুদ্রিক চিংড়ির চোখ যে প্রযুক্তিতে কাজ করে নতুন প্রজন্মের ডিভিডি তৈরিতে সেই প্রযুক্তি ব্যবহার করা যাবে বলেই অস্ট্রেলিয়ার গবেষকরা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের ‘ম্যান্টিস শ্রিম্প’ নামের চিংড়ি গবেষণাগারে ডিভিডি তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন গবেষকরা। ইউনিভার্সিটি অব ব্রিস্টলের গবেষকদের মতে, চিংড়ির দেখার পদ্ধতিটি অসম্ভব জটিল।
মানুষ যেখানে মাত্র তিনটি রং দেখতে পারে, সেখানে চিংড়ি ১২টি রং দেখতে পারে এবং রংয়ের পার্থক্য করে থ্রিডি ছবিও দেখতে পারে। গবেষকরা জানিয়েছেন, চিংড়ির বিশেষ আলোক সংবেদনশীল কোষ ডিভিডি বা সিডি প্লেয়ারের ইলেকট্রনিক সেন্সরের মতোই কাজ করে। চিংড়ি, ডিভিডি ও সিডি প্লেয়ার আলো বিভিন্ন আকারে রূপান্তর করে যাতে সংরক্ষণ করে রাখা বা উপস্থাপন করার কাজটিও করা যায়। কিন্তু এ ক্ষেত্রে চিংড়ির সঙ্গে ডিভিডির পার্থক্য হচ্ছে চিংড়ি বড় পরিসরে কাজটি করতে পারে যেখানে ডিভিডির ক্ষমতা একেবারেই কম। গবেষকরা জানিয়েছেন, চিংড়ির চোখের মতো নকশা ও প্রযুক্তি ব্যবহার করে আগামী প্রজন্মের ডিভিডি তৈরি করা সম্ভব হবে। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘ন্যাচার ফটোনিক্স’ সাময়িকীতে। সূত্র: বিডি২৪লাইভ ডট কম।
সম্মানিত ভিজিটর, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাংলা প্রযুক্তির মূলক ব্লগ টিউনারপেজে আপনাকে সালাম এবং স্বাগতম। অবশ্যই নীতিমালা পড়ে রেজিস্ট্রেশন করবেন।নতুন পোস্ট ও মন্তব্য দ্বারা টিজেদের উৎসাহিত করুন। ধন্যবাদ :)
বাহ ভালো জিনিস তো………….আরো কত কিছু যে হবে…..ধন্য++++++++++++++++++++
দারুন প্রযুক্তি তৈরি হতে চলেছে। জানানোর জন্য ধন্যবাদ।
Wait 4 this.
আমিও
তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
চিংড়ির চোখ সম্পকে একটি মজার ্তথ্য জানা হ লো । আর আলো জ্বলছে জ্বলবে ।ধন্যবাদ ।
দারুন খবর তো।