জাদুর দেশে গণিতের খেলা ফেসবুক শেয়ার

গণিতে সবার ভয়, আর আমারও। তাই তো অংকের চিন্তা মাথায় থাকে সব সময়। আর এই অংকের ভয় কাটানোর জন্য বের করি নানান মজাদার আইটেম। তার একটি ম্যাজিক কার্ড।
আর জাদুতে সবার বিষ্ময়, আমারও। ধরুন কেউ আপনাকে বলল যে সে আপনার বয়স বলে দিতে পারবে নিশ্চয়ই আপনি খুব কৌতুহলী হবেন। তা হোন ,কিন্তু মোটেও ভাববেন না লোকটি আধ্যাতিক ক্ষমতা সম্পন্ন। জাদু বিজ্ঞানের খেলা, সুক্ষ প্রযুক্তি আর অতি চিন্তাশীল বুদ্বির সংমিশ্রণ যা অন্যকে ধাঁধায় ফেলে দেয়।
আপনিও পারবেন যে কারো বয়স বা মনে মনে ধরে রাখা কোন সংখ্যা বলে দিতে। নিচের ৬টি কার্ড দিয়ে :
i39137 math jadu জাদুর দেশে গণিতের খেলা
জাদু শুরু করব কিভাবে

যে-কোনো কাউকে তার বয়স বা মনে মনে ধরে রাখা কোন সংখ্যা বলে দেয়ার চ্যালেঞ্জ নিন। এরপর তাকে পর্যায়ক্রমে উপরের কার্ড ৬ টি এক এক করে দিন এবং জেনে নিন কোন কোন কার্ডে তার বয়স বা মনে মনে ধরে রাখা সংখ্যাটি আছে। ব্যাস জাদু শেষ……। কিন্তু আকাঙ্খিত সংখ্যাটি কত? প্রশ্ন তো রয়েই গেল-
এখানেই জাদু এখানেই মজা….,আপনি যে যে কার্ডে তার বয়স বা মনে মনে ধরে রাখা সংখ্যাটি আছে সেই কার্ডগুলোর ১ম সংখ্যা গুলো সাবধানে সঠিকভাবে যোগ করুন। প্রাপ্ত যোগফলই সেই আকাঙ্খিত সংখ্যাটি। বিশ্বাস না হলে ব্যক্তিটিকে জিজ্ঞেস করে দেখুন না হয় নিজেকেই পরীক্ষা করুন ।
ব্যাস ঝটপট কম্পিউটারে বসে কার্ড গুলো হুবুহু, সাবধানে এবং সঠিকভাবে বানিয়ে নিন (ভুল যেন না হয়)। মোটা আর্ট পেপারে প্রিন্ট দিয়ে কার্ড সাইজে কেটে নিন।
জাদুটি উপস্থাপনের কৌশল

কাউকে কার্ড ৬ টি এক-এক করে দেয়ার মুহুর্তেই ১ম সংখ্যাটি দেখে নিতে হবে। যদি ব্যক্তিটি কার্ডে সংখ্যাটি আছে বলে তবে তা যোগ করে ফেলুন, না বললে বাদ দিন। এভাবে কার্ড দেয়া শেষ হতেই আপনি সংখ্যাটি জেনে যাবেন। এর পর যে-কোনো একটি কার্ড দিয়ে মোবাইলে ফোন করে বয়স বা মনে মনে ধরে রাখা সংখ্যাটি জানার ভান করে তাকে বলে দিন, দেখবেন কাগজের ফোনটি নেয়ার জন্য সে অস্থির হয়ে উঠবে।

profilepicture জাদুর দেশে গণিতের খেলা

পোষ্টটি লিখেছেন টিজে - শব্দপাতা

শব্দপাতা এই ব্লগে 35 টি পোষ্ট লিখেছেন .

টিউন সম্পর্কে মতামত

  1. বুঝিনাই :( আরেকটু সহজ করে লেখা যায়না ভাইজান?

  2. গনিতের নাম সুনলেই মাথা ঘুরাই। তবে আপান্র জাদুটি ভাল লেগেছে এবং মনে ধরেছে

টিউন সম্পর্কে মতামত দিন

মতামত দিতে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। অথবা সোশ্যাল নেটওয়ার্ক দ্বারা চট জলদি লগইন করুন উপরের প্রবেশ মেনু থেকে।

কে কোথায় মন্তব্য করছে

  • Loading...
টিউনারপেজ সার্ভিসিং সেন্টার টিউনারপেজ টুলবার

স্বাগতম Tunerpage

প্রবেশ করুণ

আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন?

নিবন্ধন করুন

(স্পেস ছাড়া ইংলিশে ইউসারনেম দিন)

আমন্ত্রণ বার্তা

সম্মানিত ভিজিটর, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাংলা প্রযুক্তির মূলক ব্লগ টিউনারপেজে আপনাকে সালাম এবং স্বাগতম। অবশ্যই নীতিমালা পড়ে রেজিস্ট্রেশন করবেন।নতুন পোস্ট ও মন্তব্য দ্বারা টিজেদের উৎসাহিত করুন। ধন্যবাদ :)