সৃষ্টিকর্তার রহমতে আশা করি সবাই ভাল আছেন পরিবার এবং আশে পাশের সবাইকে নিয়ে। ভাষার এই মহান মাসে , বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে আজকের এই দিনে গত ২১শে ফেব্রুয়ারি ২০১১ এ জন্ম হয়েছিল একটি বাংলা ভাষার ব্লগ টিউনারপেজ। মাতৃভাষার মাধ্যমে প্রযুক্তিকে সবার কাছে পৌঁছে দিতে আমাদের এত আয়োজন আপনাদের জন্য। অফিসিয়াল ভাবে টিউনারপেজের শুভ উদ্ভদন করা গত ২১শে ফেব্রুয়ারি ২০১১ তে। আজকে আমরা ১টি বছর পার করে ২য় বছরে পা দিয়েছি সম্পূর্ণ ভাবে আপনাদের সকলের ভালবাসা, দোয়ার এবং অবশ্যই সৃষ্টিকর্তার রহমতে। শুভ জন্মদিন টিউনারপেজ।
টিউনারপেজ, যার শিরনাম শুরু থেকেই ছিল “অ, আ, ক, খ প্রযুক্তি এখন আমার ভাষায়” টিউনারপেজ যাত্রা শুরু থেকে মনে প্রাণে বিশ্বাস করে আমার বাংলা, আমার অহংকার। মহান ২১শে ফেব্রুয়ারিতে টিউনারপেজের সকল টিজে, অ্যাডমিন, টেক মেন্টর এর পক্ষ থেকে শহীদের প্রতি সালাম জানাই। আমি গর্বিত আমি বাঙ্গালী, আমার অহংকার আমার বাংলা ভাষা। বাংলা ভাষা অমর হয়ে পৃথিবীতে বেচে থাকুক সেই কামনায় সবাইকে ২১শে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানাই। যারা আমাদের মায়ের ভাষা আমার প্রিয় বাংলা ভাষা সুরক্ষিত করলেন, মহান সৃষ্টিকর্তা তাঁদের যেন জান্নাতে সুরক্ষিত রাখেন। ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন, যা ছিল বাংলা ভাষাকে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে এই আন্দোলন চূড়ান্ত রূপ নিলেও বস্তুত এর বীজ বপিত হয় বহু আগে, এবং এর ফলও ছিল সুদূরপ্রসারি। মহান সৃষ্টিকর্তা সকল শহীদদের জান্নাতবাসি করুন। বাংলা ভাষা আন্দোলন নিয়ে বিস্তারিত জানুন এখানে।
প্রতি নিয়ত আমাদের ব্লগে নতুন নতুন টিজেরা আসছেন লিখছেন আমাদের নতুন নতুন অনেক কিছু শিখাচ্ছেন। সেই জন্য সকলের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব আজিবন। এছারাও যারা নিয়মিত এবং অনিয়মিত মন্তব্য করছেন তাদের কাছেই টিউনারপেজ চির কৃতজ্ঞ প্রকাশ করছে। এছারা আছেন আমাদের সন্মানিত কয়েকজন টপ টিজে এবং রয়েছেন জন প্রিয় কিছু টিজে তাদের প্রতি আমাদের সকল অ্যাডমিন এর পক্ষ থেকে রইলো অনেক অনেক ভালবাসা এবং স্রদ্ধা। আপনাদের সবাইকে জানাই টিউনারপেজের সালাম।
আরমান খান, রোজ, রাশেদ রিপন, আব্দুল্লাহ আল মামুন, আলমাস, স্ক্রিপ্ট কিডি, মহসিনা আরিফা , ইয়াসির আরাফাত, রিজভি, অনিক, বিদ্রোহের পুরত্থান, চাদের বুড়া, দিদার, অনির্বাচিত টিউনার, মীর, আলসে দুপুর, নয়ন আহমেদ তানভীর, ট্রিপল এস, Dr10041ho5t, লামীয়া হক, আসাদ, এম আই খান, ফাতেমা আপা, বেলা শেষে আপু, পারভেজ, মেহেদি হাসান, এলেবেলে, ইমরানুল কবির, জাকির হোসেন, মারুফ হাসান, মারুফ ইসলাম, এ্যানি , আবু সুফিয়ান, লাকি এফ, এম, পিনিক, মইনুল ইসলাম, এন.সি.দাশ, দানপিটে ফাতিন, বাপ্পি, পুস্পা ফারিয়া, সৌরভ+প্রমি, রাফসান চৌধুরী, রুবায়াত হোসেন, সুমিত সাহা, মেহেদি বুলবুল, সুফিয়ান আহমেদ, তাবাসসুম , রনি২০০০, অক্ষর, এবস্পারক, বিডি ফুয়েল, আহমেদ সায়ফুল, কবির, এলিটা, ধুসর, সার্ভার কুইন, ফরহাদুল, এলিজা আকবর, সাদমান তানজিম,ডাইস, বান্দা_ইখতিয়ার, কাকতাড়ুয়া ,HyBrid Tanvir, kedar2222, Al-amien Gazi,Tarchira Tamim, সামদানি, অবুঝ বালক,aknafiz aknafiz ,AK, জি এম পারভেজ@liTu,অচিন পথিক,আদি ,TJ- Mir, Blackboy_Jetu, মেগাট্রন, অপু (awaiting…………), এছাড়াও আরো অনেক অনেক অনেকের কাছে আমরা কৃতজ্ঞ যাদের নাম এই মুহূর্তে ভুল ক্রমে বাদ পরেছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। সবাইকে “টিউনারপেজ” এর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও ভালবাসা।
প্রথমত, বলতে চাই যে টিউনারপেজ কখনো অন্য কোন ব্যাক্তি, ব্লগ সাইট বা এ জাতীয় কোন কিছু কে ছোট করে দেখে না। টিউনারপেজ সকল বাংলা ব্লগগুলোর সাথে হাত মিলিয়ে চলতে চায়। তারপরেও যেহুতু একটি ব্লগ কিছু ব্যক্তি দ্বারা পরিচালিত হয়ে থাকে তাই আমাদের নিজের জানা অজানা অনেক ভুল হয়েছে। আমরা হয়ত সব সময় সব কিছু সঠিক ভাবে করতে পারি নেই অথবা আমাদের কোন জানা অজানা কারনে কারো মনে কোন প্রকার কষ্ট যদি আমরা দিয়ে থাকি সে জন্য টিউনারপেজের সকল অ্যাডমিন এর পক্ষ থেকে আমরা অন্তর থেকে ক্ষমা চাইছি। আসুন আমরা পুরনো সমস্ত কিছু ভুলে গিয়ে ব্লগের একে অন্যের সমস্ত ভুল গুলো মাফ করে সম্পূর্ণ নতুন ভাবে নতুন উদ্দামে আবারো নতুন করে আজকে থেকে টিউনারপেজে ব্লগ লিখা শুরু করি।আমাদের বেশ কিছু বন্ধু এখন খুব কম ভিজিট করছে অথবা বলা যায় তারা নিয়মিত আসছেন না, কারণ আমরা কিছুদিন যাবত তাদের কোন পোষ্ট অথবা মন্তব্য দেখতে পাচ্ছি না। সকলের প্রতি দৃষ্টি আকর্ষন করছি বন্ধুরা, আপনারা আমাদের কাছে ফিরে আসুন । টিউনারপেজ আপনার, আমার, আমাদের সকলের ব্লগ । এখানে সবাই মিলে মিশে থাকব সেটাই আমরা সবাই চাই । তাই আমরা অধীর আগ্রহে আপনার অপেক্ষায় বসে রইলাম। ফিরে এসো বন্ধু……
(ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। রাত দিন অনেক মূল্যবান সময় ও অনেক পরিশ্রম করে আপনারা ব্লগ নিয়ন্ত্রণ করেছেন। টিউনারপেজের প্রতিটা পোস্ট আপনারা সুন্দর ও অতি নিষ্ঠার সাথে নিয়ন্ত্রণ করেছেন। বিশেষ ভাবে ধন্যবাদ জানাই টিজে জীবন কে। আপনারা ছাড়া টিউনারপেজকে কল্পনাও করা যায় না। )
(টিউনারপেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রান ঢালা ভালবাসা। আপনারা না থাকলে টিউনারপেজ আজ এই পর্যন্ত কখনো আসতে পারত না। টিউনারপেজের হেল্প লাইন এ প্রতিদিন নানান নতুন টিজে রা নানান রকমের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে। আপনারা বিনা কোন স্বার্থে সম্পূর্ণ মানুষের জন্য তাদেরকে মন থেকে যথা সাধ্য চেষ্টা করেছেন সাহায্য করতে। নানান জনের নানান মত আপনাদের অনেক সময় আঘাত করেছে তবুও আপনারা নিশ্চুপ কাজ করে গিয়েছেন এখন পর্যন্ত। নিজেদের ব্যক্তিগত জীবনের নানান সমস্যার মাঝেও ঝাঁপিয়ে পরেছেন টিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে। টিউনারপেজের সকল টিজে এবং টেক মেন্টর এর পক্ষ থেকে আপনাদের জানাই স্যালুট )
(টিউনারপেজের সম্পূর্ণ গ্রাফিক্স এর ব্যবস্থাপনা করেছেন আপনারা বিশেষ করে টিজে জামিল হোসেন সিজান এবং কাকতাড়ুয়া। টিউনারপেজের সকল প্রকার ব্যনার, লোগো ইত্যাদি সমস্ত কিছু আপনাদের হাতে তৈরি হয়েছে। আপনাদের কাছে টিউনারপেজ আজীবন কৃতজ্ঞ থাকবে। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের)
(আপনাদের অনেক পরিশ্রমের ফলে টিউনারপেজ আজ এতদূর এসছে। আপনাদের মেধা এবং আপনাদের আন্তরিকতার কাছে টিউনারপেজ চির দায়ী হয়ে থাকবে। বিশেষ ধন্যবাদ জানাই বন্ধু শাওন রহমান কে)


টিউনারপেজ যখন নিজের পায়ে দাঁড়াবে, টিউনারপেজের একটি সাহায্য বিভাগ থাকবে সেখানে যে যা পারবে সাহায্য করবে, সেই সাহায্যের অর্থ দেয়া হবে শীতের সময় রাস্তার পাশে যারা চাপা আর্তনাদ করে তাদের জন্য, গরমের সময় যারা এক ফোঁটা পানির পিপাসায় হাহাকার করে তাদের জন্য, মা বাবা ছাড়া যারা দুনিয়ায় একা থাকে সেই এতিমদের জন্য, বুড়ো হবার পর যেই সকল মা-বাবাদের ছুড়ে ফেলে দেয়া হয় বৃদ্ধাশ্রমে তাদের জন্য। আমরা কাজ করব সবার জন্য। যারা চির বঞ্চিত করুণ বাস্তবতার শিকার। আমরা সবাই এক সময় একজোট হয়ে কিছু না করতে পারলেও এগিয়ে যাব সেই নিরীহ মানুষের পাশে। কি আপনি দাঁড়াবেন না পাশে? পারবেন না আপনার একদিনের মোবাইল বিল অথবা ফাস্ট ফুডের আড্ডায় খরচ হয়ে যাওয়া অর্থের একটি ভাগ সেই মানুষ গুলোকে দিতে? আপনার উত্তরের আশায় অনেক গুলো করুণ মুখ চেয়ে আছে ..……
প্রতি সপ্তাহে ক্যুইজের উত্তর দিয়ে ফ্লেক্সিলোড জিতে নিন
টিউনারপেজের অনলাইন ম্যাগাজিন “মাসিক টিউনারপেজ”
মানবিক দৃষ্টি আকর্ষন : আমরা দাঁড়িয়েছি ছিন্নমূল শিশুদের পাশে
ছিন্নমূল শিশুদের আপনারা যেভাবে সাহায্য করেছেন : উপহার বন্টন
ছিন্নমূল শিশুদের জন্য যারা এগিয়ে এসেছেন| কৃতজ্ঞতা স্বীকার ও কেনাকাটাসহ সকল প্রস্তুতি
ব্লগিং কন্টেস্ট ২০১১ : জিতে নিন ১১টি এক্সক্লুসিভ পুরষ্কার
ফুটপাতের অসহায় মানুষের জন্য সাহায্যের আবেদন – শীত বস্ত্র বিতরন করতে এগিয়ে আসুন
টিউনারপেজ-এর প্রথম বর্ষপুর্তিতে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
এক বছরের মধ্যেই টিউনারপেজ বংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় ব্লগিং প্লাটফর্মে পরিণত হয়েছে। আর এর পেছনে আছে একদল তরুণ। যারা ব্লগিং-এর মাধ্যমে বাংলা ভাষাকে ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বব্যাপী। খুব ভালো লাগছে, আমিও তাদের মধ্যে একজন। বাংলাদেশের যেসব প্রযুক্তিবোদ্ধারা মনে করেন, আমাদের মতো তরুণদের দিয়ে কিছুই হবে না, তাদের জন্য টিউনারপেজ একটি উজ্জ্বল উদাহরণ। অভিনন্দন সকল এডমিন, সহব্লগার ও শুভাকাংখিদের। টিউনার পেজের পদচারণা আরও সুন্দর হউক।
ধন্যবাদ আপনাকে, টিউনার পেজ আসলে আমাদের সবার, আমরা সবাই মিলেই টিউনার পেজ কে এই অবস্থানে নিয়ে এসেছি, আমি আসলে গর্বিত এই পরিবারের একজন মেম্বার হতে পেরে।
শুভ জন্মদিন টিউনারপেজ ও অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ।
শুভ জন্মদিন । প্রশংসা করে http://www.tunerpage.com কে ছোট করতে চাই না । সকলকে ছাপিয়ে এগিয়ে যাও । এডমিন ও সকল ব্লগারের জন্য শুভেচ্ছা রইল ।
শুভ জন্মদিন টউনার পেজ। নাম গুলো বক্স আকারে আসতেছে কেন?
শুভ জন্মদিন টিউনার পেজ . নিজেকে গর্বিত মনে করি এই ব্লগ এর TJ হতে পেরে
টিউনার পেইজ পরিবারের এক জন সদস্য হতে পেরে আমি ও নিজেকে সৌভাগ্যবান মনে করি সব সময় । টিউনার পেইজের সাথে ছিলাম , আছি ,থাকবো ইনশাল্লাহ …………ধন্যবাদ জানাই টিউনার পেইজের সকল অ্যাডমিন ,টিজে এবং ভিজিটরদের
শুভ জন্মদিন টিউনারপেজ । আর সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ।
শুভ জন্মদিন টিউনারপেজ।
শুভ জন্মদিন টিউনারপেজ!!! মিষ্টি কই ???
হায় হায় সবার নামের মাঝে তো আমার নাম ও আছে ।এটা কি ভূলে বসাইয়া দিলো নাকি ?
শুভ জন্মদিন টিউনারপেজ। :d
happy birth day
brooooooooooo………..
Sudhu ANNE[banglay] name deklam …..uni k ??????????????????????
“”"”h@pPy bIrThD@y”"”"
হায় হায় সবার নামের মাঝে তো আমার নাম ও আছে । Hurrah!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
শুভ শুভ শুভ জন্মদিন টিউনারপেজ।
শুভ জন্মদিন টিউনারপেজ
hαppy bιrтhdαy тuηєrpagє :p
শুভ জন্মদিন তোমাকে তুনের্পাগে • আমাদের প্রযুক্তি •
একটু দেরি করে ফেললাম।
শুভ জন্মদিন টিপি
টিউনার পেজ অন্য সবার চাইতে আলাদ
অ্যাডমিন এবং সম্মানিত টিজে উদ্দেশ্যে : ………………………… আপনাদের কাছে আমরা প্রত্যেক সদস্য বৃন্দ যে কি পরিমাণ কৃতজ্ঞ তা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না । যদি আমাদের দ্বারা আপনাদের মনে সামান্য পরিমাণ কষ্ট দিয়ে থাকি তাহলে আমি সকল সদস্যদের পক্ষে থেকে ক্ষমা প্রাথনা করছি … আমি জানি আপনারা আমাদের অপরাধ সমূহ সকল সময় ক্ষমার চোখে দেখেছেন
luv u ….tunerpage ……………….
Akta question koresilam ….ans pai nai…….tj ans. Dile khub valo hoto …..
হায়রে ভাষা প্রিতী ৮ ফাল্গুণ কথাটা কেউ ব্যবহার করে না . যাই হউক tunerpage-এর প্রথম বর্ষপুর্তিতে অভিনন্দন
ধন্যবাদ সবাইকে .
শুভ জন্মদিন ………টিপি কে ভালবাসতাম, বাসি, বাসব………………………