স্বাগতম- TunerPage

সাম্প্রতিক পোস্ট

ব্লগারে আইপি ট্রাকার যোগ করার ট্রিকস
আপনি হয়ত লক্ষ্য করে থাকবেন কিছু কিছু ওয়েবসাইটে ভিজিট করলে আপনার আইপি, অবস্হান, আপনার পিসির অপারেটিং সিস্টেমের নাম, ব্রাউজারের নাম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নাম ইত্যাদি প্রদর্শন করে । আপনিও আপনার ওয়েবসাইটে এই Gadget টি যোগ...
বিস্তারিত দেখুন


আপনি নতুন?

আপনি যদি নতুন টিজে হয়ে থাকেন তাহলে টিউনারপেজ সম্পর্কে জানতে অবশ্যই এখানে দেখুন

লগইন করুন

সাইন আপ করুন!

পাসওয়ার্ড ভুলে গেছেন?

বন্ধু ভয়ের কিছু নেই, নতুন পাসওয়ার্ড আপনারকে মেইল করা হবে

স্বাগতম
শুরু হয়েছে ব্লগিং কম্পিটিশান – কে হবে ২০১২ এর সেরা টিজে? ২০জন টিজে জিতে নিন ধামাকা গিফট

Mig33, বিশ্বের অন্যতম সোশাল নেটওয়ার্কিং সাইট…বন্ধুর জন্য এক নতুন ভূবন। (পর্ব-৪)

আজ একটু ছোট পর্ব দেব। কারন সামনে আমার পরীক্ষা তো! তাই কিছু মনে করবেন না। icon sad Mig33, বিশ্বের অন্যতম সোশাল নেটওয়ার্কিং সাইট…বন্ধুর জন্য এক নতুন ভূবন। (পর্ব ৪)

আগের পর্ব গুলোর লিঙ্ক দেয়া হল, যারা দেখেন নি দেখে নেবেনঃ

(পর্ব-১)–[http://www.tunerpage.com/archives/67958]

(পর্ব-২)-[http://www.tunerpage.com/archives/68390]

(পর্ব-৩)-[http://www.tunerpage.com/archives/68709]

ইতোমধ্যে আমরা Mig33 এর Sign up,Login,Add Friends,Chat,Chat Commands,Mig33 Credits সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল Chatroom। পর্ব-২ এ আমি বেশ কয়েকটি Chatroom এর নাম দিয়েছিলাম।

আজকে আমরা প্রথমে এই Chatroom এর ধরণ সম্পর্কে জানব।

mig333 Mig33, বিশ্বের অন্যতম সোশাল নেটওয়ার্কিং সাইট…বন্ধুর জন্য এক নতুন ভূবন। (পর্ব ৪)

Chatroom:

Chatroom হল Mig33 এ Chat করার একটা প্ল্যাটফরম। এখানে সকল Mig ইউজার প্রবেশ করে এবং অন্যদের সাথে Chat করে। এই Chatroom  গুলো সাধারনত তিন ধরণের হয়।

1.Public chatroom:

এই চ্যাটরুমে সাধারণত কোন মডারেটর(মডারেটর প্রসঙ্গে একটু পর আসছি) থাকে না, সবাই এখানে ইচ্ছামত চ্যাট করতে পারে, কোন বাধা নেই। সাধারণত দেশের নাম, শহরের নাম এর প্রতিনিধিত্বকারী রুম গুলো পাবলিক রুম হয়ে থাকে।

2.Normal Chatroom:

এই সব চ্যাটরুমে অ্যাডমিনিস্ট্রেটর, মডারেটর থাকে। এখানে আপত্তিকর আচরন করলে কিক/ব্যান করা হয়।

3.Group Chatroom:

এটি সাধারণত কোন গ্রুপের অধীনে পরিচালিত হয়। Mig33 এ ফেসবুকের মত কিছু গ্রুপ রয়েছে। ওই গ্রুপের চ্যাটরুমগুলোকেই গ্রুপ চ্যাটরুম বলা হয়। এই সকল চ্যাটরুমের একজন অ্যাডমিনিস্ট্রেটর, কয়েকজন গ্রুপ মডারেটর ও কয়েকজন রুম মডারেটর থাকে। গ্রুপ মডারেটর সাধারন ইউজারের পাশাপাশি রুম মডারেটরদের নিয়ন্ত্রণ করতে পারে।

*                   *                    *                   *                    *

 

এবার আমরা মডারেটর ও অ্যাডমিনিস্ট্রেটর এর প্রসঙ্গে যাই।
Administrator:

সাধারণত রুমের Owner কে অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়। অর্থাৎ যে রুম টি Creat করে তাকে অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়। অ্যাডমিনিস্ট্রেটর রুমের মডারেটর নির্বাচন করে। মডারেটররা অ্যাডমিনিস্ট্রেটর এর কথা মেনে চলে। আর যদি কোন ইউজার আপত্তিকর আচরণ করে তাহলে অ্যাডমিনিস্ট্রেটর কিক দিতে পারে এবং এবং কোন ইউজার যদি অ্যাডমিনিস্ট্রেটর এর কাছে কিক খায় তাহলে সে ওই রুমে Banned হয়ে যাবে। যতদিন না অ্যাডমিনিস্ট্রেটর তাকে Unbann না করে ততদিন সে ওই রুমে ঢুকতে পারবে না।

Moderator:

অ্যাডমিনিস্ট্রেটর যে সব ইউজার কে রুমের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নির্বাচন করেন তাদেরকে মডারেটর বলা হয়। মডারেটর আপত্তিকর ইউজারদের কিক এবং ব্যান করা ক্ষমতা রাখে। আর মডারেটরদের সর্বদা অ্যাডমিনিস্ট্রেটর এর কথা মেনে চলতে হয়। যে সব ইউজার রুমে সক্রিয় এবং বেশ কিছুদিন ধরে নিয়মিত থাকে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর মডারেটর হিসেবে নিয়োগ প্রদান করেন।

উল্লেখ্য যে মডারেটর ও অ্যাডমিনিস্ট্রেটর এর আইডি এর রং সবসময় হলুদ থাকে।

013 Mig33, বিশ্বের অন্যতম সোশাল নেটওয়ার্কিং সাইট…বন্ধুর জন্য এক নতুন ভূবন। (পর্ব ৪)

চিত্রে আমি কোন একটি চ্যাট রুমের একটা আইডি কে Highlight করেছি যা এই চ্যাটরুমের মডারেটর।

Kick:

কিক হল কোন ইউজারকে তার আপত্তিকর আচরণের জন্য সাময়ীকভাবে অর্থাৎ কিছু সময়ের জন্য রুম থেকে বের করে দেয়াকে Kick বলে। রুমের মডারেটররা ইউজার কে তার আপত্তিকর আচরণের জন্য কিক দিতে পারেন। বেশির ভাগ রুমেই মডারেটর ব্যতিত অন্য সাধারণ ইউজার Kick দিতে পারে না। তবে পাবলিক রুমগুলোতে মডারেটর থাকে না বিধায় সাধারণ ইউজাররা ভোটের মাধ্যমে একজন ইউজারকে কিক দিতে পারে। এইজন্য কেউ কোন ইউজারের বিরুদ্ধে কিক এর আবেদন করলে যদি পর্যাপ্ত সংখ্যক “হ্যাঁ” ভোট পড়ে তাহলে ওই ইউজার Kicked হয়ে যাবে। সাধারণত কোন ইউজারকে Kick দেয়া হলে সে ১ ঘন্টার পূর্বে আর ওই রুমে প্রবেশ করতে পারে না।

022 Mig33, বিশ্বের অন্যতম সোশাল নেটওয়ার্কিং সাইট…বন্ধুর জন্য এক নতুন ভূবন। (পর্ব ৪)

উপরের চিত্রে আমি জনৈক ইউজারকে কিক দেয়ার একটি ঘটনা দেখিয়েছি।

Bann:

Bann হল কোন ইউজারকে ওই রুম থেকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করে দেয়া। যদি কোন সাধারণ ইউজার অত্যন্ত আপত্তিকর ও অশ্লীল ভাষা ব্যবহার করে তাহলে মডারেটর অথবা অ্যাডমিনিস্ট্রেটর তাকে রুম থেকে বহিস্কার করতে পারে। পরবর্তীতে যতদিন কোন মডারেটর অথবা অ্যাডমিনিস্ট্রেটর ওই ইউজারের আইডি  Unbann না করে ততদিন সে ওই রুমে ঢুকতে পারবে না।

032 Mig33, বিশ্বের অন্যতম সোশাল নেটওয়ার্কিং সাইট…বন্ধুর জন্য এক নতুন ভূবন। (পর্ব ৪)

উপরের ছবিতে কোন এক ইউজারকে ব্যান করার দৃশ্য দেখানো হয়েছে।

 

যদিও আজকে Private Chat নিয়ে আলোচনা করার কথা ছিল কিন্তু পরীক্ষার ঝামেলায় তা আর করা হল না। আশা করি আগামীকাল করব। icon sad Mig33, বিশ্বের অন্যতম সোশাল নেটওয়ার্কিং সাইট…বন্ধুর জন্য এক নতুন ভূবন। (পর্ব ৪)

যাই হোক, আজ এই পর্যন্তই!

সবাই ভাল থাকুন আর ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।

সবাইকে ধন্যবাদ! icon smile Mig33, বিশ্বের অন্যতম সোশাল নেটওয়ার্কিং সাইট…বন্ধুর জন্য এক নতুন ভূবন। (পর্ব ৪)

 Mig33, বিশ্বের অন্যতম সোশাল নেটওয়ার্কিং সাইট…বন্ধুর জন্য এক নতুন ভূবন। (পর্ব ৪)

পোষ্টটি লিখেছেন টিজে - farhad.rakib

loading Mig33, বিশ্বের অন্যতম সোশাল নেটওয়ার্কিং সাইট…বন্ধুর জন্য এক নতুন ভূবন। (পর্ব ৪)প্রিয় লিস্টে যুক্ত করুন

Farhad Rakib এই ব্লগে 16 টি পোষ্ট লিখেছেন .

Comments

avatar
সাইভার ওয়ার্ল্ড 24-02-2012, 07:44

বরাবরের মত চমৎকার পোষ্ঠ ।। । । :) :)

avatar
farhad.rakib 24-02-2012, 16:13

ধন্যবাদ সাইভার ওয়ার্ল্ড ভাই!!!! :)

avatar
অনির্বাচিত টিউনার™ 24-02-2012, 16:18

বরাবরের মতোই জটিল পোষ্ট। চালিয়ে যান। আমি মন্তব্য করতে পারি নাই সময়ের কারণে, তবে সব পোষ্টগুলোই দেখি :) আশা করি নিয়মিত চালিয়ে যাবেন।

avatar
buzzard 25-02-2012, 17:57

I love Mig33. Ami anek blog a ghureci but Mig33 nia kono Post pelam na . Ai post pore valo laglo .Thanks For your Nice Post.

avatar
শিশু টিজে - ☺ 05-04-2012, 15:05

☺☺ ভাল লিখেছেন

আপনার মতামত দিন

You must be logged in to post a comment.
টিউনারপেজ লাইব্রেরী” আপনার পুরনো বইগুলো একজন দরিদ্র ছাত্রছাত্রীকে দান করুন
Loading
সাহায্য খুঁজছেন? আছে টিউনারপেজ সার্ভিসিং সেন্টার টিউনারপেজ টুলবারr!