
প্রিয় টিউন প্রতি ক্লিকে নতুন কিছু যাদুর বাক্সে
প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের পোস্টটি শুরু করছি। আমার ডিপফ্রীজ সংক্রান্ত প্রথম পোস্টে ডিপফ্রীজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ জানাচ্ছি পাঠকদের মন্তব্যের ভিক্তিতে আরো কিছু তথ্য।
ডিপফ্রীজ আন-ইন্সটল করা যায়। তবে আন-ইন্সটল করার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। এ প্রসঙ্গে আমার কথা হলো যেহেতু ডিপফ্রীজ সেটআপ করেছেন আপনি সেহেতু ডিপফ্রীজকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আপনার হাতেই। ডিপফ্রীজ সেটআপ করার পর আমরা সাধারণত আমাদের সিস্টেম ড্রাইভ তথা সি ড্রাইভের আর কোন পরিবর্তন করতে পারি না। যারা ডিপফ্রীজ আন-ইন্সটলের কথা ভাবছেন তারা আসলে এই সমস্যাটার জন্যই আন-ইন্সটলের কথা ভাবছেন। তবে আপনারা চাইলে আন-ইন্সটল ছাড়াই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
- ডিপফ্রীজ ইন্সটলের পর কম্পিউটার অটোমেটিক রিস্টার্ট নেয় এবং এই রিস্টার্টের পর আপনার কাছে একটি পাসওয়ার্ড চায়। পাসওয়ার্ডটি দিয়ে দিন এবং মনে রাখুন।
- পরবর্তীতে যখনই আপনার সিস্টেম তথা সি ড্রাইভের কোন প্রকার পরিবর্তন করার প্রয়োজন হবে তখনই সিফ্ট চেপে আপনার টাস্কবারের একেবারে ডান পাশের ট্রেতে যেখানে ডিপফ্রীজ এর লোগো আছে সেখানে ক্লিক করুন।
- অতপর নিম্নের চিত্রের ন্যায় একটি ডি-বক্স আসবে, সেখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিন।

- এর পর নিম্নের চিত্রের ন্যায় একটি ডি-বক্স আসবে, সেখানে বোথ টাওয়েড রেডিও বাটনটি সিলেক্ট করে দিন।

এভাবে আনলক করে ডিপফ্রীজ এর আন-ইন্সটলের কাজটি অতি সহজেই সেরে ফেলতে পারবেন।
আর হ্যাঃ আগেই তো বলেছি ডিপফ্রীজ আন-ইন্সটল করা যায়। এরপরও যদি কারো আন-ইন্সটল করার প্রয়োজন হয় তবে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি পোস্ট করে দেব।
সকলের কাছে আমার অনুরোধ পোস্টটি ভালো লাগলে দয়া করে কমমেন্ট করবেন।
ধন্যবাদ তবে না ব্যবহার করাই ভাল।অনেক আগে ব্যবহার করতাম আর শেয়ার করার জন্য আবারো ধন্যবাদ ।আরো অনেক সুন্দর সুন্দর পোষ্ট শেয়ার করবেন এই আশায় থাকলাম……
ধন্যবাদ
ভাই software টা দেবেন আমাকে
বাহ দারুন. ধন্যবাদ আপনাকে.