চট্টগ্রামের ভাষা শিখুন পর্ব (২) ফেসবুক শেয়ার

সালাম ও শুবেচ্ছা জানিয়ে শুরুকরছি আজকের টুকিটাকি ব্লগ লেখা…সবাই কেমন আছেন আসা করি অনেক ভাল আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক ভাল আছি ….আজকে আপনাদের জন্য চট্টগ্রামের ভাষার উপর আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির  হয়েছি ..আসা করি পড়লে ভালই লাগবে…আর ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু……………

lrg 1451  mg 6438 চট্টগ্রামের ভাষা শিখুন পর্ব (২)

চট্টগ্রাম :- সিটি গেইট

 ***২য় ধাপ: সাধারণ কথোপকথন……

*কিরে কি অবস্থা কেমন আছিস অথবা কেমন আছেন(বড়দের ক্ষেত্রে)- কিরে কি অবস্থা কেন আচচ অথবা কেন আচন(বড়দের ক্ষেত্রে)।

*ভাল আছস/ভাল আছেন-  ভালা আচচনি/ভালা আচন্নি।

*হাঁ ভাল আছি আপনি/তুই ভাল আছেন/আছিস-  জি/অ ভালা আছি অনে/তুই ভালা আচন/আচচ না?

*না ভাল নাই অসুস্থ গায়ে জ্বর-  না ভালা নাই অসুখ গাজ্জর

*এখন আপনারা/তোমরা/তোরা কোথায় যাবেন/যাবা/যাবি-  এহন অনেরা/তোয়ারা/তোরা হডে যাইবেন/যাইবে/যাবি ।

* তাহলে আমিও আপনাদের/তোমাদের/তোদের সাথে যাব-  তইলি আইও অনেরার ল/ তোয়ারার ল/তোরার ল যাইয়ুম অথবা তইলি আইও অনেরার লগে/ তোয়ারার লগে/তোরার লগে যাইয়ুম।

*কেন? আপনাকে/তোমাকে/তোকে যেতে হবে না-  কিয়া? অনেততুন/তোয়ারতুন/তুরতুন যন পইরতুনু ।

*কেন আমাকে নিয়ে গেলে কোন সমস্যা-  কিয়া আরে লইগেলি হন সমস্যা?

*না তুমি যেওনা ওখানে তোমার ওখানে কোন কাজ নেই-  না তুই ন যাইছ এড়ে তোর এড়ে হন হাজ নাই।

*আর আরেকটা কথা তুমি সেখানে গেলে আমাদের সমস্যা হবে-  আর আরেককান হতা তুই এড়ে যাইলি আরার সমস্যা অইবু ।

*ঠিক আছে আমি যাবনা তাহলে আপনারা/তোমরা/তোরা যান/যাও/যা-  ঠিক আছে আই যাইতান্ন তইলি অনেরা/তোয়ারা/তোরা যন/য/যা ।

*আপনি/তুমি/তুই কি রাগ করেছেন/করেছ/করেছিস-  অনে/তুয়ই/তুই কি রাগ/গুস্সা গরজুইন/গরজু/গরজুস/অয়ুছ না?

*কার সাথে-  হার লগে ।

*আমার সাথে-  আর লগে ।

*আপনার/তোমার/তুর সাথে-  অনের/তোয়ার/তুর লগে ।

আজকে আর না ….অল্প অল্প হলে পড়তে ইচ্ছা করবে বেশি হলে পড়তে ইচ্ছা করবেনা ….তাই অল্প দিলাম পরের পর্ব আবার আসছি……… ধন্যবাদ……..

 

চট্টগ্রামের ভাষা শিখুন পর্ব (১)

 

rejvi 0910 avatar চট্টগ্রামের ভাষা শিখুন পর্ব (২)

পোষ্টটি লিখেছেন টিজে - মুক্ত বিহঙ্গ (রিজভী)™

মুক্ত বিহঙ্গ (রিজভী)™ এই ব্লগে 164 টি পোষ্ট লিখেছেন .

আমি ২০১১ সালে ডিপ্লোমা ইন-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি এখন EEE তে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত আছি, আর শুরু হতে টিউনারপেইজের সাথে আছি আশা করি ভবিষ্যৎও থাকব ইনশাআল্লাহ,আমার ব্লগ সাইট

পোষ্টের ট্যাগ সমুহ:  , ,

টিউন সম্পর্কে মতামত

  1. অনেক দিন পর আপনার টিউন ।। ভালোই লাগলো ।। আশা করি নিয়মিত থাকবেন । । :) :) :P

    1. ধন্যবাদ …….ঠিক আছে ভাই চেস্টা করব……………..

  2. আনে অজ্ঞা ভালা পোস্ট গরজুয়েন ।

    ভালো লাগলো কক্সবাজারে ২ দিনের জন্য বেড়াতে গিয়ে ১৫ দিন ছিলাম । তখন কিছু কিছু ভাষা শিখে ছিলাম ।

    1. না বদ্দা অনের নু অর ….অনের শিখতে আরো সম লাইবু…………ধন্যবাদ আরাফাত ভাই

টিউন সম্পর্কে মতামত দিন

মতামত দিতে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। অথবা সোশ্যাল নেটওয়ার্ক দ্বারা চট জলদি লগইন করুন উপরের প্রবেশ মেনু থেকে।

কে কোথায় মন্তব্য করছে

  • Loading...

Welcome Tunerpage

প্রবেশ করুণ

আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন?

নিবন্ধন করুন

(স্পেস ছাড়া ইংলিশে ইউসারনেম দিন)

Join

Join us as we spread the word.