আমার দেশ আমার গর্ব। আমার ভাষা আমার অহংকার । বাংলাদেশের প্রতিটি মানুষ টেকনোলজি বিষয়ে আরো জানুক, তাদের জানার পিপাসা আরো বাড়ুক। এই উদ্দেশ্যেই টিউনারপেজের যাত্রা শুরু গত ২১শে ফেব্রুয়ারিতে। ইতিমধ্যে ব্লগটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা ব্লগে পরিণত হয়েছে আপনাদের সকলের ভালবাসায়। আমরা আসলেই চাচ্ছি একটি সাইট দিয়ে টেকনোলজি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া যাক। আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষের সাহায্য করা। তাদের কাছে আরো সুন্দর ও সহজভাবে টেকনোলজিকে তুলে ধরা।
![নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড] AboutUs নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড]](http://www.tunerpage.com/uploads/2011/06/AboutUs.jpg)
About Us
টিউনারপেজ যখন নিজের পায়ে দাঁড়াবে, টিউনারপেজের একটি সাহায্য বিভাগ থাকবে সেখানে যে যা পারবে সাহায্য করবে, সেই সাহায্যের অর্থ দেয়া হবে শীতের সময় রাস্তার পাশে যারা চাপা আর্তনাদ করে তাদের জন্য, গরমের সময় যারা এক ফোঁটা পানির পিপাসায় হাহাকার করে তাদের জন্য, মা বাবা ছাড়া যারা দুনিয়ায় একা থাকে সেই এতিমদের জন্য, বুড়ো হবার পর যেই সকল মা-বাবাদের ছুড়ে ফেলে দেয়া হয় বৃদ্ধাশ্রমে তাদের জন্য। আমরা কাজ করব সবার জন্য। যারা চির বঞ্চিত করুণ বাস্তবতার শিকার। আমরা সবাই এক সময় একজোট হয়ে কিছু না করতে পারলেও এগিয়ে যাব সেই নিরীহ মানুষের পাশে। কি আপনি দাঁড়াবেন না পাশে? পারবেন না আপনার একদিনের মোবাইল বিল অথবা ফাস্ট ফুডের আড্ডায় খরচ হয়ে যাওয়া অর্থের একটি ভাগ সেই মানুষ গুলোকে দিতে? আপনার উত্তরের আশায় অনেক গুলো করুণ মুখ চেয়ে আছে ..……
আমাদের সম্বন্ধে আরো জানতে এখেন থেকে ঘুরে আসতে পারেন এক নজর।
![নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড] tj নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড]](http://www.tunerpage.com/uploads/2011/06/tj.jpg)
TunerPage TJ
টিউনারপেজে যারা লিখা লিখি করে তাদের কে বলা হয় টিজে [টেক জকি] ঠিক যেমন ভাবে আছে আরজে, ভিজে। প্রযুক্তি বিষয়ক আপনার জ্ঞান শেয়ার করতে পারেন আমাদের সাথে। যা কিছু জানেন তা অন্যদের জানান, এতে আপনার জ্ঞান আরো তুখড় হবে কারণ জ্ঞান আপনি যত বিতরণ করবেন তত বাড়বে। প্রযুক্তি নিয়ে যে কেউ লিখতে পারেন টিউনার পেজে, আপনি যদি একজন নন টিজে ও হয়ে থাকেন তবুও পারবেন আপনার কবিতা, গল্প, গান, যাই পারেন। তবে যেহেতু এটি একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ তাই নিচের বিভাগের লিখা হলে হোম পেজে তা দেখা যাবে না তবে যে কেউ সেই বিভাগে ক্লিক করে পড়ে নিতে পারবেন। ব্লগ এর উপরে মেনুতে দেখুন “স্পেশাল বিভাগ” লিখা আছে, এই বিভাগের লিখা গুলো প্রথম পাতায় আসবে না।
![নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড] rss নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড]](http://www.tunerpage.com/uploads/2011/06/rss.png)
RSS Update
আর, এস, এস নিয়ে রাখতে পারেন আপনার পিসিতে। টিউনারপেজের নতুন পোস্ট গুলোর আপডেট নিতে ‘টিউনারপেজ আর.এস.এস’ এবং সর্বশেষ মন্তব্য গুলোর আপডেট পেতে ‘টিউনারপেজ মন্তব্য আর.এস.এস’ আছে আপনাদের জন্য।
আপনি যদি চান টিউনারপেজে কেউ যে কনো পোস্ট করলে সরাসরি আপনার ই মেইলে পোস্ট চলে যাবে তাহলে আপনার জন্য আছে টিউনারপেজ ইমেইল আর.এস.এস ।
![নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড] social media নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড]](http://www.tunerpage.com/uploads/2011/06/social-media.png)
Social Site
আপনি যদি চান যখনি কোন পোস্ট ব্লগে পোস্ট হবে তখনি পোস্ট এর খবর ফেসবুকে অথবা টুইটারে বসে বসে পাবেন তাহলে যোগ দিন আমাদের সোশ্যাল নেটওয়ার্কে।
![নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড] service room নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড]](http://www.tunerpage.com/uploads/2011/06/service-room.jpg)
Service Room
টিউনার পেজ সার্ভিস সেন্টারে আপনারা পাবেন, সকল প্রকার সাহায্য। এছাড়াও ব্লগে কিভাবে পোস্টিং করতে হবে, কিভাবে ছবি যোগ করবেন ইত্যাদি আছে এখানে। তাছাড়াও মন খুলে আপনাদের সমস্যা আমাদেরকে জানান , আমরা আপনাদের যেকোন ধরনের সমস্যার সমাধান দেবার যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের জন্য আছে মোবাইলে সাহায্য, মেইলে, চ্যাটিং এ সাহায্য আরো অনেক কিছু। আরো বিস্তারিত দেখে নিন এখানে গিয়ে “সার্ভিস সেন্টারে“
![নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড] Ethical Hacking Course নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড]](http://www.tunerpage.com/uploads/2011/06/Ethical-Hacking-Course.jpg)
hacking
বাংলাদেশের মানুষদের এখন সময় প্রযুক্তির শেষ সীমানা পার করা, সারা পৃথিবী যেখানে এত এগিয়ে আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা কেন আহত হব বিদেশী কিছু হ্যাকারদের হাতে। হ্যাকারদের যেন মুখ থুবড়ে জবাব দিতে পারি তাই সবার আগে আমাদের হ্যাকিং শিখতে হবে এর জন্যই আমাদের এই উদ্যোগ। সম্পূর্ণ বাংলায় পৃথিবীর সর্বপ্রথম হ্যাকিং ধারাবাহিক ক্লাশ একমাত্র আমরাই চালু করেছি প্রথম বারের মতন।
![নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড] bangla blog নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড]](http://www.tunerpage.com/uploads/2011/06/bangla-blog.jpg)
Tutorial
আমাদের ব্লগে আছে বিভিন্ন বিষয়ের উপর ধারাবাহিক টিউটোরিয়াল, যা সম্পূর্ণ বাংলা ভাষায়। যেমন ব্লগার এ কিভাবে ব্লগ বানাতে হয়, হ্যাকিং এর উপরে রয়েছে ১৫ পর্বের উপরে ধারাবাহিক পোস্ট। এছাড়াও আছে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে বাংলা ব্লগ বানাতে হয় তার বিস্তারিত পোস্টিং। আরো আছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজিং নিয়ে বিস্তারিত পোস্ট। এছাড়াও আছে html শিখার চমৎকার ধারাবাহিক পোস্ট। এছাড়াও নতুন নতুন ধারাবাহিক পোস্ট গুলো ব্লগ এর মূল পাতার ডান পাশে ব্যানারে যুক্ত করে দেয়া হয়ে থাকে।
![নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড] specialed নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড]](http://www.tunerpage.com/uploads/2011/06/specialed.jpg)
Special
টিউনারপেজে আছে কিছু স্পেশাল বিভাগ। প্রযুক্তি ব্লগেও কিছু এমন জিনিস রাখা হয়েছে যেন কেউ হতাশ না হয়ে যান প্রযুক্তি পড়তে পড়তে। তাই আমাদের এই আয়োজনে কিছু এমন বিভাগ আছে সেগুলো প্রযুক্তির বাইরের বিষয়। যেহেতু টিউনারপেজ একটি বাংলা এবং টেকনোলজি ব্লগ তাই এই বিভাগের পোস্টিং গুলো মূল পাতায় (হোম পেজে) দেখা যাবে না। তাই কেউ এই বিভাগের লিখা পড়তে চাইলে বিভাগের উপরে ক্লিক করে পড়ে নিবেন। আশা করি আমাদের এই আয়োজনও সবাই উপভোগ করবেন এবং আমাদের সাথেই থাকবেন।
এই বিভাগে যে কনো কিছু ফ্রী এড দিতে পারবেন অথবা যে কনো জিনিসের অদল বদল করতে পারবেন। ধরুন আপনার কাছে একটি ২জিবি পেন ড্রাইভ আছে যেটা আপনার এখন ব্যাবহার করা হয় না, তাহলে আপনি এড দিতে পারেন যে, ২জিবি একটি পেন ড্রাইভের বদলে আপনি কিছু একটা চাইছেন। যে কনো কিছু হতে পারে সেটা। যেহেতু এটি একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ তাই নিচের বিভাগের লিখা হলে হোম পেজে তা দেখা যাবে না তবে যে কেউ সেই বিভাগে ক্লিক করে পড়ে নিতে পারবেন।
অনেক সময় আমাদের কাছের মানুষ অথবা হোক সে দূরের মানুষ রক্তের অভাবে মারাও যাচ্ছে, আসলে সে রকম কনো উদ্যোগের অভাবে এমনটি হয়ে থাকে, তাই আমাদের এই উদ্যোগ, এই বিভাগে যে কেউ পারবেন ব্লাড চেয়ে পোস্ট দিতে যেনো সবার চোখে পরে ও আপনাকে সাহায্য করতে পারে। যেহেতু এটি একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ তাই এই বিভাগের লিখা হলে হোম পেজে তা দেখা যাবে না তবে যে কেউ সেই বিভাগে ক্লিক করে পড়ে নিতে পারবেন।
প্রযুক্তির শীর্ষে উঠে যেন কারো একঘেয়েমি না লাগে তাই আমাদের এই আয়োজন। এখানে যে কেউ মজার মজার পোস্টিং করতে পারবেন এবং প্রযুক্তি ছাড়া অন্য যে কনো বিষয়ে লিখতে পারবেন। এই বিভাগে আপনি পূর্ণ স্বাধীনতা পাবেন। তবে যেহেতু এটি একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ তাই এই বিভাগের লিখা হলে হোম পেজে তা দেখা যাবে না তবে যে কেউ সেই বিভাগে ক্লিক করে পড়ে নিতে পারবেন।
প্রযুক্তির ব্লগে সাহিত্য অনেকেই মেনে নিতে নারাজ, তবে প্রযুক্তি বিদরাও যে সাহিতের পাতায় নিজেদের নাম লিখতে পারেন সেটা প্রমাণ করার জন্য এই বিভাগের জন্য হয়েছে। এখানে যে কেউ কবিতা, গান, গল্প লিখতে পারবেন। যেহুত এটি একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ তাই এই বিভাগের লিখা হলে হোম পেজে তা দেখা যাবে না তবে যে কেউ সেই বিভাগে ক্লিক করে পড়ে নিতে পারবেন।
বাংলা ব্লগে ইংলিশ পোস্টিং কেন হবে তাই ভাবছেন? ইংলিশ এখন একটি আন্তর্জাতিক ভাষা, সেজন্য আমরা এই ব্যবস্থা করেছি এই কারণে আপনার ইংলিশে লিখা লিখির দক্ষতা বাড়বে সেই সাথে যারা পড়বেন তাদের ও একটু ইংলিশ চর্চা হয়ে যাবে তবে যেহেতু এটি একটি বাংলা প্রযুক্তি বিষয়ক ব্লগ তাই এই বিভাগের লিখা হলে হোম পেজে তা দেখা যাবে না তবে যে কেউ সেই বিভাগে ক্লিক করে পড়ে নিতে পারবেন।
![নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড] images1 নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড]](http://www.tunerpage.com/uploads/2011/06/images1.jpg)
Hot Topic
হ্যাকিং / ক্রেকিং ও এন্টি হ্যাকিং
![নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড] EmailAccount নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড]](http://www.tunerpage.com/uploads/2011/06/EmailAccount.jpg)
Email Us
খুব দরকারে আমাদের ই মেইল করতে পারবেন আপনারা। আমরা চাই প্রতিটা পাঠকের খুব কাছে থাকতে। আমরা আপনাদের একটি পরিবারের অংশ হিসাবে থাকতে চাই। ভালবাসা দিতে ও নিতে চাই আপনাদের কাছ থেকে। আমাদের আপন করে নিন ও সুযোগ দিন আপনাদের আপন মানুষ হবার। মেইল করুন এই ঠিকানায় – tunerpage[at]hotmail.com
![নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড] opinion নতুন TJরা দেখুন [পরিপূর্ণ টিউনারপেজ গাইড]](http://www.tunerpage.com/uploads/2011/06/opinion.gif)
Opinion
আপনাদের মতামত আমাদের কাছে অতান্ত্য গুরুত্যপূর্ণ বিষয়। তাই আপনাদের যে কনো মতামত আমাদের সাথে শেয়ার করুন মন খুলে, মনে রাখুন একজন পাঠকের অবদানেই এই ব্লগের জন্ম এবং যারা লিখেন তাদের অবদানে। তাই আপনাদের মতামত অনুসারে সকল সিদ্ধান্ত আমরা গ্রহণ করব।এছাড়াও সবার কাছে অনুরোধ আমাদের ভুল – ত্রুটি গুলো ধরিয়ে দেবার । সাইট সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন । আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । এছাড়াও কার কনো পোস্টিং বা মন্তব্য নিয়ে আপত্তি থাকলে এখানে আমাদের রিপোর্ট করতে পারেন তাহলে আমরা ব্যবস্থা নিব সেই ব্যপারে।
By জামিল হোসেন সিজান
By আদি
By No Escape
By মেকানিক্স
By মেকানিক্স
By চিন্তিত পথিক™
By পিচ্চি শাওন